শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
২০২০-২১ অর্থবছরের বাজেটে পোশাকসহ সকল ধরনের রপ্তানি পণ্যের উৎসে কর অর্ধেক

২০২০-২১ অর্থবছরের বাজেটে পোশাকসহ সকল ধরনের রপ্তানি পণ্যের উৎসে কর অর্ধেক

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। যার ধাক্কা লেগেছে দেশের অন্যমত প্রধান রপ্তানি শিল্প পোশাকখাতে। তাই আগামী ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাকসহ সকল ধরনের রপ্তানি পণ্যের উৎসে কর অর্ধেক করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

১১ জুন, বৃহস্পতিবার বিকেলে সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজের আকার ৫ লাখ ৬৮ হাজার ১৯০ কোটি টাকা।  

এ সময় অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশের প্রধান রপ্তানিখাত তৈরি পোশাকসহ সকল ধরনের পণ্য ও সেবা রপ্তানি করোনার কারণে বাধাগ্রস্ত হয়েছে। তাই রপ্তানি খাতকে সার্বিক সহায়তা করার অংশ হিসেবে আয়কর অধ্যাদেশে উল্লেখিত উৎসে কর হার কমানোর প্রস্তাব করছি।’

তিনি আরো বলেন, ‘আয়কর অধ্যাদেশে তৈরি পোশাকসহ সকল ধরনের পণ্যের রপ্তানি মূল্যের ওপর ১ শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধান রয়েছে। এস.আর.ও জারির মাধ্যমে এ হার হ্রাস করা হয়েছে যা ৩০ জুন, ২০২০ পর্যন্ত বলবৎ থাকবে। আমি আয়কর অধ্যাদেশে তৈরি পোশাকসহ সকল ধরনের পণ্যের রপ্তানি মূল্যের ওপর উৎসে কর কর্তনের হার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারনের প্রস্তাব করছি।’

জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট।

এবারের বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। যা জিডিপির ১৭ দশমিক ৯ শতাংশ। প্রস্তাবিত এই বাজেট চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের থেকে ১৩.২৪ শতাংশ বেশি।



সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com