শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

আগামী অর্থ বছরে বাড়তে যাচ্ছে আমদানি করা বিদেশি পেঁয়াজের দাম

আগামী অর্থ বছরে বাড়তে যাচ্ছে আমদানি করা বিদেশি পেঁয়াজের দাম

আগামী অর্থ বছর থেকে বাড়তে যাচ্ছে আমদানি করা বিদেশি পেঁয়াজের দাম। ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এজন্য পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ করার প্রস্তাব করেন তিনি।

১১ জুন, বৃহস্পতিবার বিকেলে সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজের আকার ৫ লাখ ৬৮ হাজার ১৯০ কোটি টাকা।  

এ সময় অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, ‘দেশে বর্তমানে প্রচুর পেঁয়াজের চাষ হচ্ছে। কিন্তু আমাদানিকৃত পেঁয়াজের শূন্য শুল্কহার বিদ্যমান থাকায় দেশীয় পেঁয়াজ চাষীদের উৎপাদন ব্যয়ের তুলানায় ন্যায্যমূল্য প্রাপ্তি হতে বঞ্চিত হওয়ার শঙ্কা রয়েছে। এতে করে ভবিষ্যতে পেঁয়াজ চাষের ক্ষেত্রে চাষীরা নিরুৎসাহিত হতে পারেন।’

তিনি আরো বলেন, ‘তাই দেশীয় পেঁয়াজ চাষীদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চতকরণ, পেঁয়াজ চাষে উৎসাহ প্রদান এবং আমদানির ওপর নির্ভরশীলতা হ্রাসের লক্ষ্যে পেঁয়াজ আমদানিতে কিছুটা আমদানি শুল্ক আরোপ করার প্রস্তাব করছি।’

জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট।

এবারের বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। যা জিডিপির ১৭ দশমিক ৯ শতাংশ। প্রস্তাবিত এই বাজেট চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের থেকে ১৩.২৪ শতাংশ বেশি।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com