বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
প্রতিরক্ষা খাতে প্রায় দুই হাজার কোটি টাকা বরাদ্দ বাড়লো

প্রতিরক্ষা খাতে প্রায় দুই হাজার কোটি টাকা বরাদ্দ বাড়লো

বিগত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের তুলনায় প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে সশস্ত্রবাহিনী ও প্রতিরক্ষা খাতে প্রায় দুই হাজার কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে বাজেট উত্থাপনকালে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


তিনি বলেন, সশস্ত্রবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে ২০২০-২১ অর্থবছরের বাজেটে এ খাতে পরিচালন ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪২৭ কোটি টাকা। যা বিগত অর্থবছরের তুলনায় দুই হাজার কোটি টাকা বেশি।

বিগত ২০১৯-২০ অর্থবছরে প্রতিরক্ষা খাতে সংশোধিত বাজেট ছিল ৩২ হাজার ৬৫০ কোটি টাকা। অর্থাৎ বিগত অর্থবছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে এ খাতে প্রায় দুই হাজার কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি পেয়েছে।

এদিকে আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য মোট ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। উক্ত বাজেটের আয় ধরা হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৩ কোটি টাকা। আর এ বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটি দ্বিতীয় বাজেট উত্থাপন। এর আগে গত বছরের ১৩ জুন জাতীয় সংসদে দেশের ৪৮তম বাজেট উত্থাপন করেন তিনি। সেই হিসাবে এবারের এটি স্বাধীন বাংলাদেশের ৪৯তম বাজেট।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিকেল ৩টায় অধিবেশন শুরুর পর বাজেট উপস্থাপন করা হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট এটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com