মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড মন্ত্রিসভায় অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে স্বেচ্ছাসেবক লীগের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড মন্ত্রিসভায় অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে স্বেচ্ছাসেবক লীগের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

১৩ অক্টোবর ২০২০ খ্রিঃ

১২ অক্টোবর ২০২০ খ্রিঃ (সোমবার) ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
যেহেতু সংসদ অধিবেশন বসছে না, তাই ১৩ অক্টোবর (মঙ্গলবার) মহামান্য রাষ্ট্রপতির অধ্যাদেশ জারীর মাধ্যমে এটি কার্যকর করা হবে মর্মে জানান আইনমন্ত্রী।
নারী ও শিশু আইনের ৯(১) উপধারায় ধর্ষণের সাজা ছিল যাবজ্জীবন কারাদণ্ড, এটি সংশোধন করে মৃত্যুদন্ডের প্রস্তাব আজ মন্ত্রিসভায় উত্থাপন করেন আইনমন্ত্রী।

এখন থেকে ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদন্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। সেই সঙ্গে ৯(৪) উপধারায় সংশোধনও ১১(গ) উপধারা আপোষযোগ্য করার প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপিত হয়।মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে আইনের সকল সংশোধনীর অনুমোদন দেয়া হয়। এর ফলে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারাগুলোয় সংশোধনী আনা হবে।

ধর্ষণের বিরুদ্ধে সাধারণ মানুষের দাবীর সমর্থনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com