বুধবার, ১৭ Jun ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
করোনাভাইরাসের কারণে বেকার প্রায় পৌনে ৪কোটি মানুষ

করোনাভাইরাসের কারণে বেকার প্রায় পৌনে ৪কোটি মানুষ

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে এখন পর্যন্ত ৩ কোটি ৬০ লাখ ( প্রায় পৌনে ৪ কোটি) মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। আজ সোমবার ২০২০-২১ অর্থবছরের বিকল্প বাজেট নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত।


তিনি বলেন, করোনার প্রভাবে গত ৬৬ দিনে প্রায় ৫ কোটি ৯৫ লাখ মানুষের শ্রেণি কাঠামোর পরিবর্তন হয়েছে। নতুন করে হতদরিদ্র হয়েছেন ২ কোটি ৫৫ লাখ মানুষ। আর কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন ৩ কোটি ৬০ লাখ। তবে যারা পূর্বে ধনী ব্যক্তি ছিল, তাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

এদিন মূলত ‘করোনার মহাবিপর্যয় থেকে মুক্তি ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে ২০২০-২১ অর্থবছরের জন্য বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা’ শিরোনামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সূচনা বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ।

বিকল্প বাজেট প্রস্তাবনা তুলে ধরার সময় সমিতির সভাপতি আবুল বারকাত বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে দেশে কাজে নিয়োজিত ছিল ৬ কোটি ১০ লাখ মানুষ। এদের মধ্যে এখন পর্যন্ত ৩ কোটি ৬০ লাখ মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। তবে ১ কোটি ৭০ লাখ ধনীর অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

এই সময়ের মধ্যে উচ্চ-মধ্যবিত্তে থাকা ৩ কোটি ৪০ লাখ থেকে ১ কোটি ১৯ লাখ মানুষ মধ্য-মধ্যবিত্তে নেমে গেছে। আবার মধ্য-মধ্যবিত্তে থাকা ৩ কোটি ৪০ লাখ থেকে ১ কোটি ২ লাখ মানুষ নিম্ন-মধ্যবিত্তে নেমে গেছে। নিম্ন-মধ্যবিত্তে থাকা ৫ কোটি ১০ লাখ থেকে ১ কোটি ১৯ লাখ মানুষ দরিদ্র হয়ে গেছে। আর দরিদ্র থাকা ৩ কোটি ৪০ লাখ থেকে ২ কোটি ৫৫ লাখ হতদরিদ্র হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com