বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
ডাচ্-বাংলা-আইবিএলসহ ৫ ব্যাংকে লেনদেন সীমিত করা হয়েছে

ডাচ্-বাংলা-আইবিএলসহ ৫ ব্যাংকে লেনদেন সীমিত করা হয়েছে

দেশের ব্যাংকগুলোতে হ্যাকারদের হামলার আশঙ্কা প্রকাশ করে বেশ কয়েকদিন হল সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে তিনটি ইন্টারনেট প্রতিষ্ঠানে ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে লেনদেন সীমিত করেছে পাঁচটি ব্যাংক। ব্যাংকগুলো হল- ব্যাংকগুলো হলো ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।

হ্যাটিং এড়াতে সতর্কতার অংশ হিসেবে ব্যাংক পাঁচটি দিনের কিছু নির্দিষ্ট সময়ে এটিএম বুথে লেনদেন ও অনলাইন ব্যাংকিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে রাত ১১টার পর থেকে সকাল ৭টা পর্যন্ত এটিএম বুথে লেনদেন বন্ধ রাখা, রাত ৮টার পর সুইফট ও বিইএফটিএনের লেনদেন বন্ধ রাখা, এটিএম থেকে ইএমভি লেনদেন বন্ধ রাখা, এনপিএসবি চ্যানেল বন্ধ রাখা। পাশাপাশি ভিসা, অ্যামেক্স, মাস্টারকার্ড ও চায়না ইউনিয়ন পের লেনদেনও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ চুরি হতে পারে এমন আশঙ্কায় সম্প্রতি দেশের ব্যাংকগুলোকে সতর্ক করা হয়।

এবিষয়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন গণমাধ্যমকে বলেন, বৈশ্বিক সতর্কতা ও বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী এসব ব্যবস্থা নেয়া হয়েছে। গ্রাহকের অর্থের নিরাপত্তা দিতে আমরা সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি।

দেশে ক্রেডিট কার্ডের গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি সিটি ব্যাংকের। কার্ডের লেনদেন নিরাপদ করতে আমাদের এটিএমে অন্য ব্যাংকের কার্ড গ্রহণ করা হচ্ছে না।

এদিকে দেশের তিনটি ইন্টারনেট প্রোটোকলে (আইপি) ম্যালওয়্যার ভাইরাস শনাক্ত হয়েছে। ‘বিগল বয়েজ’ নামে বৈশ্বিক এক হ্যাকার গ্রুপ এই সাইবার হামলার চেষ্টা করেছে। বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ড রেসপন্স টিম (সার্ট) এ অস্তিত্ব শনাক্ত করেছে।

ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ করাই হামলাকারীদের মূল লক্ষ্য। এ কারণে দেশের ব্যাংকখাতগুলো আতঙ্কে রয়েছে।

জানা গেছে, অর্থ লুটের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে হামলার চেষ্টা চালাচ্ছে হ্যাকার গ্রুপটি। বাংলাদেশেও গ্রুপটির হামলা চেষ্টার বিষয়ে গত ২৭ আগস্ট সতর্কবার্তা জারি করে বাংলাদেশ ব্যাংক। যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ওই সতর্কবার্তা জারি করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারির পর ব্যাংকগুলো সাইবার হামলা ঠেকাতে নানা ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি অনলাইন ও এটিএম (অটোমেটেড টেলার মেশিন) সেবা সীমিত করেছে।

এ বিষয়ে সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘আমরা কাজ করছি। বাংলাদেশে তিনটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্কে ‘বিগল বয়েজ’ হ্যাকার গ্রুপের ম্যালওয়্যার পাওয়া গেছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com