বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তালতলীর নিম্নাঞ্চল প্লাাবিত

তালতলীর নিম্নাঞ্চল প্লাাবিত

বরগুনার তালতলীতে অতিবর্ষণ ও অমাবস্যার প্রভাবে পায়রা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। অতি জোয়ারের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার তালতলীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে প্লাবিত হয়েছে।


জানা গেছে, অতিবর্ষণ ও অমাবস্যার প্রভাবে বরগুনা তালতলীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পায়রা নদীতে ৪০ সেন্টিমিটার উপর দিয়ে জোয়ার পানি প্রবাহিত হচ্ছে। এর ফলে উপকূলীয় এলাকার চরাঞ্চল ও নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে বসবাসরত মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। জোয়ারের প্রভাবে তালতলি উপজেলার নিশানবাড়িয়া, ফকির হাট, সোনাকাটা, নিদ্রাসকিনা, তেতুলবাড়িয়া, আশার চর, নলবুনিয়া, চরপাড়া, গাবতলী, মৌপাড়া, ছোটবগী, জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে দূর্ভোগে পড়েছে এ উপজেলার বাসিন্দারা।


তালতলীর খোট্টার চরের আঃ সোবাহান বলেন, বৃষ্টি ও অমাবস্যার জোঁতে পানি বৃদ্ধি পেয়ে ঘর বাড়ি তলিয়ে গেছে। আমরা যারা চরে বসবাস করি ঘরবাড়ি তলিয়ে যাওয়ার কারনে গরু বাছুর হাস মুরগি নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।


বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ কাউছার আলম বলেন, জোয়ারের পানিতে চর ও ঘর বাড়ি তলিয়ে গেছে, তবে জোয়ারের কারণে কোথাও বাঁধ ভাঙার খবর পাওয়া যায়নি। আমরা খোজ খবর নিচ্ছি কোথাও বেরিবাধ ভেঙ্গে গেলে তাৎক্ষনিক মেরামতের ব্যবস্থা করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com