শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কক্সবাজারে পাহাড় ধসে ৬ জনের মৃত্যু

কক্সবাজারে পাহাড় ধসে ৬ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার-
কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে একদিনের সর্বোচ্চ রেকর্ড বৃষ্টিপাত। এর ফলে,পাহাড় ধসে ছয়জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে তিনজন বাংলাদেশি ও তিনজন রোহিঙ্গা আছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাতের এই পরিমাণ রেকর্ড করা হয়। এই বৃষ্টি আরও দুইদিন থাকতে পারে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, অতিবৃষ্টিতে কক্সবাজারের শতাধিক জনপদ পানিতে নিমজ্জিত হয়েছে। সেই সঙ্গে পাহাড়ি ঢল ও পানি প্রবেশ করে ৬০ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফার ইয়াসমীন চৌধুরী সদর উপজেলার ডিককুল এলাকায় পাহাড় ধসে নিহতদের পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থলে গিয়ে জানান, নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি,পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে স্থানে চলে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, নিম্নচাপের প্রভাবের সাগর উত্তাল থাকায় কক্সবাজার, চট্টগ্রাম ,মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজারে এ যাবত কালের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৪ ঘন্টায় বৃষ্টিপাত ছিল ৫০১ মিলিমিটার। এত বৃষ্টিপাত কক্সবাজারে হয়নি। আগামীকাল শনিবার সারাদিন বৃষ্টি থাকার সম্ভাবনার রয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, দুর্যোগ ব্যবস্থাপনার সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাহাড় ধসে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি, অতি বর্ষণের ফলে পানিবন্দি হয়ে পড়া মানুষের ব্যাপারে সব রকমের ব্যবস্থা করা হচ্ছে। দুর্যোগ প্রবণ এলাকার মানুষগুলোকে নিরাপদ রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com