শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে পুলিশের হাতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাভারে পুলিশের হাতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার :

ঢাকার সাভারে পলাতক সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত সোমবার বিকেলে তাঁর শশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক সহিদুল ইসলাম।

গ্রেপ্তারকৃত মো. জুয়েল প্রকাশ ওরফে সোহেল বরিশাল জেলার মো: জালাল উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত সাভার উপজেলার রাজফুলবাড়িয়া নগরচর এলাকায় শশুরবাড়িতে থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিলেন।

এ ব্যাপারে সাভার মডেল থানার এসআই সহিদুল ইসলাম বলেন, বরিশাল জেলার মো: জালাল উদ্দিনের ছেলে মো. জুয়েল প্রকাশ ওরফে সোহেলকে ২০১৫ সালের একটি মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেন ঢাকার একটি বিজ্ঞ আদালত। তার শ্বশুরবাড়ি সাভারের ফুলবাড়িয়ায় থাকা অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মাঝিকাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে নূর মোহাম্মদের পরিচয় হয়। তাকে বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নিয়ে বাহরাইনে আত্মগোপনে চলে যায় জুয়েল। ভুক্তভোগী আদালতে মামলা করলে দীর্ঘদিন ওই মামলার সাক্ষ্য প্রমাণের পর এই বছর রায় ঘোষণা করেন আদালত। এরপর থেকেই তিনি পালাতক ছিলেন। পরে গত সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

সাজাপ্রাপ্ত ওই আসামিকে মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com