শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে শিক্ষার্থীকে বই উপহার দিল ওসি

সাভারে শিক্ষার্থীকে বই উপহার দিল ওসি

নিজস্ব প্রতিবেদক, সাভার :

ঢাকা জেলার সাভার মডেল থানার পক্ষ থেকে অসচ্ছল এক শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়েছে। বুধবার রাতে এই বই ওই শিক্ষার্থীর মায়ের হাতে তুলে দেন ওসি।

জানা গেছে, অন্যদিনের মতই থানায় ব্যস্ত সময় কাটাচ্ছিলেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন। নিয়মিত এই কর্মতৎপরতার মাঝেই থানার এক পুলিশ সদস্যের মাধ্যমে জানতে পারেন একজন দরিদ্র শিক্ষার্থী সামর্থ্যের অভাবে বই কিনতে পারছে না।

তিনি মূহুর্তেই তার শ্রেণী বিভাগ জেনে নিয়ে ওই শিক্ষার্থীর বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা পিপিএম,কে অবগত করলে থানার পক্ষ থেকে বই উপহার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন তিনি। নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীটির পক্ষ থেকে তার মা থানায় আসলে অফিসার ইনচার্জ ওসি এবং পুলিশ পরিদর্শক অপারেশন তার হাতে তুলে দেন গাইড সহ নবম শ্রেণীর সব বই।

বই দেয়ার সময় শিক্ষার্থীটির মাকে বলা হয়, যে কোন সমস্যায় সে যেন নিঃসংকোচে ওসির সাথে যোগাযোগ করেন এবং ছাত্রীটি যেন ভালো ভাবে পড়ালেখা করে দেশের সেবা করার যোগ্যতা অর্জন করে। এসময় ওই শিক্ষার্থীর মা আপ্লুত হয়ে উপস্থিত সাংবাদিকদের জানান, “শুনেছি পুলিশ জনগণের বন্ধু , আজ তার প্রমান পেলাম। মেয়ের পাশে দাড়ানোর জন্য তিনি ধণ্যবাদ জানান সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহাকে”।

প্রশাসনিক কাজের পাশাপাশি সামাজিক কাজের এমন নজির স্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির প্রশংসা করেছেন অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন বলেন, এক পুলিশ সদস্যের মাধ্যমে জানা যায় সামর্থ্যের অভাবে একজন ছাত্রী বই কিনতে পারছে না। বিষয়টি ওসি স্যারকে জানালে তিনি থানার পক্ষ থেকে ওই শিক্ষার্থীর পুরো বইয়ের সেট উপহার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। পরে ওই শিক্ষার্থীর পক্ষ থেকে তার মা বইগুলো সানন্দে গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com