শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বিদ্যুৎ ঘাটতি না থাকলেও প্রতিদিন প্রায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে সদর উপজেলার দারিয়াপুর এলাকার মানুষদের।
তাই বিদ্যুতের এরকম লুকোচুরি খেলায় জনদূর্ভোগ বৃদ্ধি পাওয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ও ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পল্লী বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম পরিষদ।
এ মানববন্ধন কর্মসুচীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। 


বুধবার ২৫ মে বিকালে গাইবান্ধা-ধর্মপুর উপ-মহাসড়কের দারিয়াপুর নামক স্থানে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালিত হয়। 


মানববন্ধনে পল্লীবিদ্যুৎ গ্রাহক সংগ্রাম পরিষদের আহবায়ক ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, সাবেক পরিচালক জাহাঙ্গীর কবির মন্ডল, সিপিবি দারিয়াপুর অঞ্চল শাখার সভাপতি জাহাঙ্গীর মাস্টার, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সভাপতি জাহাঙ্গীর আলম, সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র রায়।


 বক্তারা বলেন, আমরা প্রায় লক্ষাধিক জনসাধারণ দারিয়াপুর বিদ্যুৎ অফিসের কাছে জিম্মি হয়ে আছি। বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীর এক গুয়েমি আচরণে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ আমরা। তাই আমরা এ থেকে পরিত্রাণ চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com