বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঝালকাঠিতে ৮দফা দাবিতে স্বাশিপের মাববন্ধন

ঝালকাঠিতে ৮দফা দাবিতে স্বাশিপের মাববন্ধন

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ- বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (এমপিওভুক্ত) জাতীয়করণসহ ৮দফা দাবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ ঝালকাঠিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।

 
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান জসিম, সাধারন সম্পাদক সাইফ খান জুয়েল, শিক্ষক নেতা শাহ মোহাম্মদ কবীর, মোস্তাক আহমেদ, মো. মঞ্জুরুল হক, শাহিন আহমেদ প্রমুখ। 


পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করেন। ৮দফা দাবীসমূহ হলো, সার্বজনিন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন, সকল ভাতা পুর্ণাঙ্গভাবে প্রদান, স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, সকল দপ্তর থেকে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধীদের অপসারণ, শিক্ষক-শিক্ষার্থীদের প্রণোদনা- বিনামূল্যে শিক্ষাউপকরণ এবং দুপুরের সরকারী অর্থে মধ্যাহ্নভোজের ব্যবস্থা, শিক্ষকদের বদলীর ব্যবস্থা, কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ, ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং শিক্ষিত, সৎ, যোগ্য, শিক্ষা বান্ধবদের অন্তর্ভুক্ত করা। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com