বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সবকিছু সঠিকভাবে মনিটরিং করা হলে রোগীরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালের রাস্তায় ঘুরছে কেন?,হাইকোর্ট

সবকিছু সঠিকভাবে মনিটরিং করা হলে রোগীরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালের রাস্তায় ঘুরছে কেন?,হাইকোর্ট

দেশের হাসপাতালগুলোর ইনটেনসিভ কেয়ার ইউনিটের বেড ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্ট বলেছেন, সবকিছু যদি ঠিকভাবে মনিটরিং করা হয় তাহলে রোগীরা কেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালের রাস্তায় ঘুরছে?

বুধবার (১০ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার আদালতে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে সবকিছুই মনিটরিং করা হচ্ছে।

তখন আদালত বলেন, যদি মনিটরিং করা হয় তাহলে মানুষ হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছে কেন? এরপর আদালত এ বিষয়ে আদেশের জন্য রোববার দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইয়াদিয়া জামান।

এর আগে ৭ জুন সারাদেশে আইসিইউর কেন্দ্রীয় মনিটরিং আছে কিনা তা জানতে চেয়েছিলেন আদালত।

এর আগে ৬ জুন করোনাকালীন সময়ের জন্য দেশের সকল প্রাইভেট হাসপাতালের আইসিইউসমূহকে সরকারকে অধিগ্রহণের নির্দেশনা দিতে রিট দায়ের করা হয়। রিটে করোনা মোকাবেলায় অনলাইনে সেন্ট্রাল বেড ব্যুরো চালুরও নির্দেশনা চাওয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার ডা. আব্দুল আল মামুন এর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট ইয়াদিয়া জামান এ রিট দায়ের করেন।

অ্যাডভোকেট ইয়াদিয়া জামান বলেন, করোনা আক্রান্তদের জন্য আইসিইউ সব থেকে গুরুত্বপূর্ণ। বিষয়টি বিবেচনায় নিয়ে এরই মধ্যে ভারতের তিনটি প্রদেশে ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুসারে প্রাইভেট হসপিটাল সমূহ অধিগ্রহণ করেছে। বাংলাদেশেও সকল প্রাইভেট হাসপাতালের আইসিইউসমূহ অধিগ্রহণ করতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছি। একই সঙ্গে সেন্ট্রাল বেড ব্যুরো চালুর নির্দেশনা চাওয়া হয়েছে।

আইনজীবী বলেন, সেন্ট্রাল বেড ব্যুরো বিষয়টি হলো- সারাদেশে কোন হসপিটালে কয়টি বেড খালি আছে। কোথায় খালি নেই, তার সব তথ্য এক জায়গায় থাকবে। এ ব্যবস্থা চালু থাকলে রোগী ভর্তির পূর্বেই জানতে পারবে কোথায় বেড খালি আছে। এতে করে রোগী নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না।

স্বাস্থ্য সচিব, পরিকল্পনা মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্ট ৬ জনকে বিবাদী করা হয়েছে রিটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com