মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল, জরুন ও কুদ্দুছ নগর এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দিনব্যাপী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কালিয়াকৈর চন্দ্রা অফিসের ব্যবস্থাপক মো. মামুনুর রহমান জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল, জরুন পেয়ারা বাগান ও কুদ্দুছ নগর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ৬শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া প্রায় ৮শ ফুট গ্যাস পাইপ জব্দ করা হয়।

অভিযানের বিষয়টি টের পেয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়া বাড়ির মালিকরা আগেই পালিয়ে যান। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান অব্যাহত থাকবে।

এসময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com