মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বীজ উৎপাদনকারী চার প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বীজ উৎপাদনকারী চার প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাতিসংঘের ওয়ার্ল্ড স্পোর্টস এলিয়েন্স ইন্টারগভর্মেন্টাল অর্গানাইজেশন এবং চারটি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক এবং চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে।

চুক্তি সম্পন্নকারী প্রতিষ্ঠানগুলো হল ব্র্যাক, লাল তীর সীড কোম্পানী লি:, সুপ্রিম সীড কো: লি:, থ্রি এস এগ্রো সার্ভিসেস লি: এবং সলিডারিদাদ সাউথ এশিয়া নেটওয়ার্ক।

বুধবার দুপুরে অধ্যাপক ড. এ. কে. এম. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতিসংঘের ওয়ার্ল্ড স্পোর্টস এলিয়েন্স ইন্টারগভর্মেন্টাল অর্গানাইজেশন এর সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. জাহিদ হক, ব্র্যাক এর সিনিয়র পরিচালক জনাব মোহাম্মদ আনিছুর রহমান, লাল তীর সীড এর পরিচালক তাজওয়ার এম আওয়াল, সুপ্রীম সীড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব এ. এইচ. এম. হুমায়ুন কবির, থ্রি এস এগ্রো সার্ভিসের মালিক জনাব সৈয়দ সাদেক মোহাম্মদ আলীসহ কোম্পানীসমূহের উর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, প্রক্টরগন উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষনা) ড.আমিনুল হক জানান,জাতিসংঘের ওয়ার্ল্ড স্পোর্টস এলিয়েন্স ইন্টারগভর্মেন্টাল অর্গানাইজেশন অত্র বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে শিক্ষার্থীদের স্পোর্টস এবং সামাজিক কাজে উদ্বুদ্ধ করার মাধ্যমে তাদের মানবিক গুণাবলী উন্নয়নে কাজ করবে।

এছাড়া সীড কোম্পানীগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের যৌথ গবেষণায় উদ্ভাবিত ফসলের জাত এবং প্রযুক্তি কৃষক পর্যায়ে সম্প্রসারণ এবং যৌথ গবেষণার মাধ্যমে কৃষির নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্য নিয়ে এ চুক্তি স্বাক্ষর করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com