মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ধর্ষণের প্রতিবাদে উত্তাল ঠাকুরগাঁও, স্লোগানে কাঁপলো রাজপথ

ধর্ষণের প্রতিবাদে উত্তাল ঠাকুরগাঁও, স্লোগানে কাঁপলো রাজপথ

সারা দেশে ধর্ষন নীপিড়ন নির্যাতনের প্রতিবাদে উত্তাল ঠাকুরগাঁও শহর। উই ওয়ান্ট জাস্টিস, আমার সোনার বাংলায় ধর্ষকদের জায়গা নাই, একাত্তরের বাংলায় ধর্ষকদের ফাঁসি চাই, যেখানেই ধর্ষক সেখানেই প্রতিরোধ, দাবি মোদের একটাই ধর্ষকদের ফাঁসি চাই, স্বেচ্ছাসেবী রক্ত দানকারী সংগঠন ঠাকুরগাঁও ব্লাড ডোনারস্ সোসাইটি ও শিক্ষার্থীদের গলা ফাটিয়ে চিৎকার করা এরকম নানা স্লোগানে কেঁপে উঠেছে ঠাকুরগাঁও শহরের রাজপথ।

বুধবার বেলা ১১ টার দিকে ঠাকুরগাঁও বড়মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রক্তদানকারী স্বেচ্ছাসেবী সংগঠন ঠাকুরগাঁও ব্লাড ডোনার্স সোসাইটি ও সাধারন শিক্ষার্থীর ব্যানারে ধর্ষন, নীপিড়ন ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ র‌্যালি বের হয়। র‌্যালিতে অংশ গ্রহণ করে সকল শ্রেণিপেশার জেলার কয়েক হাজার মানুষ। বিক্ষোভ র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে শহর চৌরাস্তায় বিক্ষোভকারীরা রাজপথে অবস্থান নেয়। এ সময় স্লোগানে কাপতে থাকে শহরের রাজপথ। পরে সেখানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ব্লাড ডোনার্স সোসাইটির সধারন সম্পাদক মো: রাজু ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ শিশির, কোষাধ্যক্ষ রিয়াদ আহমেদ, কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম আরিফ, সজীব সরকার সবুজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওলিউল্লাহ্ নিহান, সহ ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।

ঘণ্টা ব্যপী মানববেন্ধনে বক্তারা বলেন, সারা দেশে যে পরিমাণ ধর্ষন ও নির্যাতনের ঘটনা ঘটছে তা বন্ধ করতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে হবে। কোন ধর্ষক যেনো আইনের ফাঁক ফকড় দিয়ে বেরিয়ে না আসতে পারে সেজন্য সজাগ থাকতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। তবেই দেশটাকে হায়না মুক্ত ও ধর্ষন মুক্ত করা সম্ভব। সেই সাথে নারী স্বাধীনতা ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com