বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুদিনে মুনাফা এনে দেয়া শ্রমিকদের দুর্দিনে দূরে ঠেলে দেবেন না,ওবায়দুল কাদের

সুদিনে মুনাফা এনে দেয়া শ্রমিকদের দুর্দিনে দূরে ঠেলে দেবেন না,ওবায়দুল কাদের

করোনা পরিস্থিতি রুখতে এখন থেকে সাবধান না হলে আগামী দিনগুলো আরো ভয়ংকর হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার নিজ সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এ সতর্কবার্তা দেন।


সেতুমন্ত্রী বলেন, দেশের করোনা পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে। এমন অবস্থায় শেখ হাসিনা সরকার জনগণকে রক্ষায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং নিতে যাচ্ছে। সংক্রমণপ্রবণ এলাকা চিহ্নিত করে শিগগিরই কিছু পদক্ষেপ ঘোষণা করা হবে। করোনা পরিস্থিতি রুখতে এখন থেকে সাবধান না হলে আগামী দিনগুলো আরো ভয়ংকর হতে পারে।

জনগণকে ধৈর্যের সঙ্গে সরকারি সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা নিয়ে কোনো উদাসীনতা নয়। ক্ষণিকের অবহেলা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে।

সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাম্প্রতিককালে অসংখ্য রোগী বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করছেন। দয়া করে রোগীদের প্রতি আরো মানবিক ও সহানুভূতিশীল হবেন, এটাই আশা করি।


মন্ত্রী বলেন, এই সংকটকালে কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাই হবে মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো। তাই বিজিএমইএসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে সমন্বয়ের আহ্বান জানিয়ে বলবো, অসহায় মানুষগুলোর প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সমব্যথী হয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশা করছি।

এই শ্রমিকরা সুদিনে মুনাফা এনে দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, দুর্দিনে তাদের দূরে ঠেলে দেবেন না। ছাঁটাইয়ের মতো অসন্তোষ উদ্বেগকারী সিদ্ধান্তে না যাওয়াটা ভালো হবে। এ বিষয়ে শ্রমিক, মালিক ও মন্ত্রণালয় নিজেদের মধ্যে আলোচনা করে বাস্তবসম্মত মানবিক সিদ্ধান্ত নেবেন।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com