বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে গলাকাটা লাশের রহস্য উদ্ধার

রংপুরে গলাকাটা লাশের রহস্য উদ্ধার


রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের উত্তরপাড়া পাঁচঘরিয়া গ্রামের সাইফুল ইসলামের আম বাগানে রংপুর নগরীর কেরানীপাড়ার আলম মিয়ার ছেলে মো. হাফিজুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হলে মিঠাপুকুর থানা পুলিশ তদন্ত শুরু করে।


মামলার অগ্রগতি না হওয়ায় গত ২১ জুন পুলিশ সুপার বিপ্লব কুমারের নির্দেশে মামলাটি স্থানান্তর করা হয় জেলা গোয়েন্দা শাখায়। গোয়েন্দা বিভাগের এসআই মনিরুজ্জামান তথ্য প্রযুক্তির সহযোগিতায় হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামি রংপুর নগরীর সাতগাড়া সবুজপাড়ার মো. ফরহাদ হোসেন, দূর্গাপুর বড়বাড়ির মো. জাহাঙ্গীর আলম ওরফে কলক, অটোরিকশা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত গুড়াতিপাড়ার সাজেদুল ইসলাম সাজু, মিঠাপুকুর ভাংনী বাজারের মো. সুলতান মিয়া এবং সংগ্রামপুরের সোহেল রানা ওরফে বাবুকে গ্রেফতার করে। সেই সাথে রংপুর নগরীসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুণ্ঠিত অটোরিকশাটি উদ্ধার করে ডিবি পুলিশ।


হাফিজুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া ৫ আসামি সোমাবার (১০ আগস্ট) রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিঠাপুকুর আদালতে তোলা হলে বিচারক ফজলে এলাহীর কাছে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনায় আসামিরা বলেন, ২০ ফেব্রুয়ারি ফরহাদ, সুলতান ও কলক ৩ বন্ধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যান। এক পর্যায়ে তারা অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে কেন্দ্রীয় বাস টার্মিনালে যান। সেখানে হাফিজুরের অটোরিকশায় করে রংপুর নগরী থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে মিঠাপুকুর খোড়াগাছ ইউনিয়নের নির্জন জায়গায় যায়।


পথের মধ্যে তারা হাফিজুরকে অবচেতন করার জন্য গোপনে কোমল পানীয়র সাথে ঘুমের ঔষধ মিশিয়ে খাইয়ে দেয়। এতে হাফিজুর কিছুটা দুর্বল হয়ে পড়ে। খোড়াগাছ ইউনিয়নের নির্জন রাস্তায় চার্জার অটো রেখে তারা হাফিজুরকে পার্শ্ববর্তী আমবাগানে নিয়ে গলা কেটে হত্যা করে ছিনতাই করে।


রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, মামলাটি ডিবিতে স্থানান্তর করার পর আমরা দ্রুততার সাথে মামলাটি নিষ্পত্তি করতে সক্ষম হয়েছি। রংপুর জেলার বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছে ডিবি পুলিশ। এ জেলা থেকে অনিয়ম, অপরাধ নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com