শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাষ্ট্র সংস্কারে আরও ৪টি কমিশন গঠন করলো অন্তর্বর্তী সরকার

রাষ্ট্র সংস্কারে আরও ৪টি কমিশন গঠন করলো অন্তর্বর্তী সরকার

ডেস্ক রিপোর্ট-

আরও চারটি খাত সংস্কারে কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কমিশনগুলো হলো, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রমিক বিষয়ক কমিশন ও নারী বিষয়ক কমিশন।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এর মধ্যে, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকবেন ড. এ কে আজাদ খান, গণমাধ্যম সংস্কার কমিশনে কামাল আহমেদ, শ্রমিক বিষয়ক কমিশনে সৈয়দ সুলতান আহমেদ এবং নারী বিষয়ক কমিশনের প্রধান হিসেবে থাকবেন শিরীন পারভিন হক। আগামী ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিশন ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের ভেরিফায়েড তালিকা হয়েছে। এর বাইরেও আরেকটি তালিকা করা হচ্ছে। আন্দোলনের সময় তৎকালিন সরকারের নির্দেশে হাসপাতাল থেকে অনেক কাগজপত্র সরিয়ে নেয়া হয়েছে। এর সাথে জড়িতদেরও শাস্তির আওতায় আনা হবে।

আগামী সপ্তাহে আহতদের পুনর্বাসনে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে জানিয়ে তিনি বলেন, যাদের বিদেশে চিকিৎসা প্রয়োজন তাদেরকে সেখানে পাঠানো হবে। আহতদের চিকিৎসায় কোনও শৈথিল্য সহ্য করা হবে না। যেসকল বেসরকারি হাসপাতাল আহতদের কাছ থেকে টাকা নিয়েছে তা ফেরত দিতে হবে। অন্যথায় সরকারিভাবে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এর আগে, রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সেগুলো হলো, সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও দুদক সংস্কার কমিশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com