শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পরিস্থিতি উন্নয়নে পুঁজিবাজার সংস্কার হবে-অর্থ উপদেষ্টা

পরিস্থিতি উন্নয়নে পুঁজিবাজার সংস্কার হবে-অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

পুঁজিবাজারের সংকট উত্তরণে নতুন করে কোনো নীতিমালা গ্রহণ করা না করে পরিস্থিতি উন্নয়নে পুঁজিবাজার সংস্কার করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

দায়িত্ব নেয়ার পর পুঁজিবাজার উন্নয়নে তাৎক্ষণিক, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়ার কথা জানায় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে দেশের পুঁজিবাজার। ডিএসইতে বাড়তে শুরু করে সূচক ও লেনদেন।

তবে ২৭টি প্রতিষ্ঠানকে জেড ক্যাটেগরিতে পাঠানো ও বিনিয়োগকারীদের আন্দোলনে তা পুনর্বহাল রাখার সিদ্ধান্তের পর লেনদেন খরায় পড়ে যায় পুঁজিবাজার। বর্তমানে লেনদেন নেমে তিন থেকে সাড়ে তিনশ কোটি টাকা হচ্ছে বেশিরভাগ সময়ে।

এমন প্রেক্ষাপটে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে পুঁজিবাজারের সংকট উত্তরণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশীজনদের সঙ্গে বৈঠক বসেন অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজারে ভালো কোম্পানিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।

এছাড়া কাউকে সুবিধা দিতে নতুন নীতিমালা নয়, বরং অংশীজনদের সুবিধা-অসুবিধা অনুযায়ী পুঁজিবাজার সংস্কার করা হবে বলেও জানান উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com