মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
‘স্কুল ফিডিং’ প্রকল্প আগামী একনেকে পাস হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

‘স্কুল ফিডিং’ প্রকল্প আগামী একনেকে পাস হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

স্টাফ রিপোর্টার-

‘স্কুল ফিডিং’ প্রকল্প আগামী একনেক উঠবে বলে বলে আশা প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা

প্রতিমন্ত্রী রুমানা আলী।

সোমবার (৪ মার্চ) বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘কোয়ালিটি এডুকেশন এনশিউরিং টিচার্স এনগেজমেন্ট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান প্রতিমন্ত্রী।

রুমানা আলী বলেন, আগামী একনেক (জাতীয় অর্থনৈতিকগ পরিষদের নির্বাহী কমিটি) বৈঠকে ‘স্কুল মিল প্রকল্প’ পাস হবে। ঝরে পড়া রোধ, এনরোলমেন্ট ও শিশুর পুষ্টি চাহিদা পূরণে এ প্রকল্প অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ বাড়ানোর বিষয়টি আলোচনা করা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, লার্নিং লস ও লার্নিং ঘাটতি পূরণে মন্ত্রণালয়ের কার্যক্রম দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে পাঠ্যক্রমকে ঢেলে সাজানোর পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ মডিউল সময়োপযোগী করা হয়েছে।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাস, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক শফিউল আজম প্রমুখ বক্তৃতা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com