শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শিক্ষকের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগ,২ সপ্তাহ অতিবাহিত হলেও বিচার পাননি ভুক্তভোগী পরিবার

শিক্ষকের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগ,২ সপ্তাহ অতিবাহিত হলেও বিচার পাননি ভুক্তভোগী পরিবার

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ৩ নং কুশনা ইউনিয়নের হরিন্দীয়া গ্রামে সিরাজুল ইসলাম মাষ্টারের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠার পর ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ করলেও এখনো কোন প্রতিকার পায়নি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ সিরাজ মাষ্টার সরকার দলীয় সমর্থক হওয়ায় পুলিশ তাকে ধরছেন না। হরিন্দীয়া গ্রামের হত দরিদ্র ভ্যান চালক তাহাজ্জেল ইসলামের মোছাঃ তানজিলা খাতুন (১৪)।অভাব অনটনের সংসার হওয়ায় মেয়েকে মাষ্টারের বাসায় মাসিক বেতনে কাজের জন্য দেয়। সেই সুবাদে মাষ্টার বেশ কয়েক দিন ধরে বিভিন্ন ভাবে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল।

এ ব্যাপারে তানজিলা বলেন,আমি দীর্ঘদিন সিরাজুল মাষ্টারের বাসায় কাজ করি, আজ থেকে বিগত ছয় মাস ধরে সিরাজুল মাষ্টার আমাকে কু-প্রস্তাব দেন। যখনি বাসা ফাঁকা পায় তখনি পিছন দিক থেকে আমাকে জাপটে ধরেন, আমি চিৎকার করতে গেলে,আমার মুখ চেপে ধরে,এবং বলেন আমি যদি বিষয়টি কাউকে জানাই আমাকে মেরে গুম করে দেবে।

তবে ঘটনাটি সিরাজুল মাষ্টার এর স্ত্রী মিসেস মনজুরা বেগমকে জানালে, তিনি বিষয়টি কাউকে বলতে নিষেধ করেন।কিন্তু আমি আমার বাবা মাকে সব বলে দেই। মেয়েটির বাবা মোঃ তাহাজ্জেল হোসেন বলেন, মেয়ের মুখে ঘটনাটি শুনে,মাষ্টারের কাছে জানতে চাইলে উল্টো মারমুখি আচরণ করেন।

তাই আমি বিচারের আসায় কোটচাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ করি,কিন্তু অভিযোগের ১৪/১৫দিন অতিবাহিত হলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি।

কারন আমি গরিব,আমার টাকা নেই।মাস্টার এলাকার প্রভাব শালী হওয়ায় ন্যায় বিচার পাচ্ছেন না বলে তিনি জানান। তবে এই বিষয়ে মাস্টার সাহেব এর কাছে জানতে চাইলে তিনি জানান মেয়েটি আমার বাসায় দীর্ঘ দিন যাবত কাজ করে,এসব অভিযোগ মিথ্যা,ভিত্তিহীন। অভিযোগ এর তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন,তাহাজ্জেল পুলিশের ব্যাপারে যা বলেছেন, তা পুরোপুরি সত্যি না,আমাদের কোন অবহেলা নেই।

বিষয়টি তদন্তের প্রয়োজনে তাহাজ্জেলের বাড়ি যেয়ে কাউকে পাইনি। তাই আমরা পুনরায় বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিব। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম প্রতিবেদককে জানান,ভুক্তভোগী পরিবার একটা লিখিত অভিযোগ করেছে তদন্ত চলছে। তদন্তে মাষ্টার দোষী প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com