বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তিন দিক থেকে ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা

তিন দিক থেকে ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা

গাজা থেকে ইসরায়েল ভূখণ্ডে রকেট হামলা চালিয়ে যাচ্ছে মুক্তিকামী ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ।
গাজা থেকে ইসরায়েল ভূখণ্ডে রকেট হামলা চালিয়ে যাচ্ছে মুক্তিকামী ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ।

আন্তর্জাতিক ডেস্ক-

অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা অব্যাহত রেখেছে ইসরায়েল। তবে তাদের ভূখণ্ডেও সমানে হামলা চালাচ্ছে একাধিক সশস্ত্র গোষ্ঠী। তিন দিক থেকে এই হামলা প্রতিহত করতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গাজা থেকে ইসরায়েল ভূখণ্ডে রকেট হামলা চালিয়ে যাচ্ছে মুক্তিকামী ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ। উত্তরাঞ্চলে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং গোলান হাইটসে হামলা চালাচ্ছে সিরিয়াভিত্তিক সশস্ত্র গোষ্ঠী। থেমে নেই ইয়েমেনভিত্তিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিও। ইতিমধ্যে একাধিক ইসরায়েলি জাহাজ আটক করেছে তারা।

গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবানেন উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত হিজবুল্লাহর ৭০ যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

অভিযান শুরুর পর থেকে একাধিকবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরাও। ৩১ অক্টোবর ইসরায়েলে হামলার হুঁশিয়ারি দেয় হুথি বিদ্রোহীরা। আবদেল মালেক আল হুথি তখন বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি প্রত্যক্ষভাবে এই সংঘাতে যুক্ত হয় তবে সামরিক পদক্ষেপ নেবে হুথি। তিনি বলেন, প্রয়োজনে অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে তারা সামরিক পদক্ষেপ নেবে। ড্রোন ও মিসাইল হামলাও চালাতে পারে।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায়। জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি। তাদের বেশিরভাগই বেসামরিক। সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। হামাসের পক্ষ থেকেও প্রথম এমন আভাস মিলে মঙ্গলবার। ২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতারের জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়েছে। দুই দফায় বাড়া সেই যুদ্ধবিরতি শেষ হয় শুক্রবার। এরপর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com