বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলাদেশের ওপর পশ্চিমা যেকোন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে মস্কো

বাংলাদেশের ওপর পশ্চিমা যেকোন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে মস্কো

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি

  নিজস্ব প্রতিবেদক-

বাংলাদেশের ওপর পশ্চিমা বিশ্বের যেকোন নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া অবস্থান নেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। তিনি বলেন, রাশিয়ায় বিরুদ্ধে অন্তত ১৫ হাজার নিষেধাজ্ঞা আছে, কিন্তু আমরা তা আমলে নেই না। নিষেধাজ্ঞা দিলেও তাতে বাংলাদেশের কিছু হবে না।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মস্কো রাষ্ট্রদূত বলেন, গাজায় যখন মানুষ মারা যায় তখন পশ্চিমারা কিছু বলে না, অথচ ইউক্রেনে কিছু হলে তারা পত্রিকায় আর্টিকেল প্রকাশ করে।এটি দ্বিচারিতা ছাড়া কিছুই না।

আলেকজান্ডার মন্টিটস্কি বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট কোন দেশের সাথে অংশীদারিত্বে হবে তা বাংলাদেশ সরকারই ঠিক করবে।

এদিকে, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে রাশিয়ার অভিযোগকে ‘রাশিয়ান ক্লাসিক প্রোপাগান্ডা’ উল্লেখ করে মিথ্যা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) স্ট্র্যাটিজিক কমিউনিকেশন সমন্বয়ক অ্যাডমিরাল জন কিরবি।

গতকাল বুধবার (৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফরেন প্রেস সেন্টারে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বলেন, মস্কো সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অভিযুক্ত করেছে। যেটি ঠিক নয়। সত্য হলো, বাংলাদেশের জনগণের মতো যুক্তরাষ্ট্রও অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com