বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যুবকের গুলিবিদ্ধ মরদেহ ভারত থেকে পাঠানো হলো কলাগাছের ভেলায়

যুবকের গুলিবিদ্ধ মরদেহ ভারত থেকে পাঠানো হলো কলাগাছের ভেলায়

লালমনিরহাট সংবাদদাতা

লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত দিয়ে রফিকুল ইসলাম (২২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ কলাগাছের ভেলায় বাংলাদেশে পাঠিয়েছেন ভারতীয়রা। শুক্রবার (৭ জুলাই) দুপুরে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুমারটারী সীমান্তের ৯২৭ নং মেইন পিলারের ৩নং সাব পিলার এলাকা দিয়ে মরদেহটি পাঠানো হয়। 

নিহত রফিকুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর চওড়াটারী গ্রামের হায়দার পাগলার ছেলে। 

সীমান্তের বাসিন্দারা জানান, শুক্রবার (৭ জুলাই) ভোররাতে কুমারটারী সীমান্তের ৯২৭ নং মেইন পিলারের ৩নং সাব পিলার এলাকা দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে রফিকুল ইসলাম। এরপর দুপুরে তার গুলিবিদ্ধ মরদেহ কলাগাছের ভেলায় করে বাংলাদেশি সীমান্ত পাড় করে দিয়ে চলে যান একজন ভারতীয় নাগরিক। এরপর স্থানীয়রা রফিকুলের পরিচয় শনাক্ত করে। 

ভারতে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কঠোর নজরদারির কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন সীমান্তবাসী। গতকাল বৃহস্পতিবার ( ৬ জুলাই) সকালে দুর্গাপুরের দীঘলটারী গ্রামে একইভাবে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি সদস্যদের হাতে আটক হন দুইজন ভারতীয় নাগরিক। পরে বিকেলে উভয় দেশের পতাকা বৈঠকে ভারতীয়দের ফেরত দেন বিজিবি সদস্যরা। যার একদিন পর একই এলাকায় অবৈধ অনুপ্রবেশ করায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর মরদেহ কলাগাছের ভেলায় পাঠান ভারতীয়রা। 

বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, ভারতীয় সীমান্তের ওপার থেকে একটি মরদেহ ভেসে এসেছে। এমন খবরে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ভারতের নির্বাচনের কারণে এমন ঘটনা ঘটেছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com