মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
তাঁতী লীগ নেত্রীর ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

তাঁতী লীগ নেত্রীর ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধার পলাশবাড়ীতে তাঁতী লীগের এক নারী নেত্রীর করা ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব।

১২ অক্টোবর মঙ্গলবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা।

তিনি জানান, গত ৬ অক্টোবর ভুক্তভোগী তাঁতী লীগের এক নারী নেত্রী বাদি হয়ে পলাশবাড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এরপর থেকে আসামি পলাতক ছিলেন।

৩১ বছর বয়সী ভুক্তভোগী ওই নারী নেত্রী তাঁতী লীগ পলাশবাড়ি উপজেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক।

গ্রেফতার রফিকুল ইসলাম পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস‌্য ও বরিশাল ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি। এছাড়া তিনি বাংলাদেশ টুডে পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি মাসুদ রানা জানান, বিয়ের আশ্বাসে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন রফিকুল ইসলাম। দীর্ঘদিনের সম্পর্কের সূত্রে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলসহ বাসা ভাড়া করেও তার সঙ্গে অবাধে শারীরিক মেলামেশা করেন রফিকুল।

সম্প্রতি বিয়ে করতে চাপ দিলে রফিকুল নানা তালবাহনা শুরু করেন। তাছাড়া ঘটনা জানাজানির পর দলের নেতাকর্মীসহ স্থানীয়রা সমাধানের চেষ্টা করলেও রফিকুল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপর ঘটনা ধামাচাপা দিতে ক্ষমতার প্রভাবে দেখিয়ে রফিকুল তাকে বিভিন্ন হুমকিও দেয় বলে অভিযোগ নারী নেত্রীর।

ওসি মো. মাসুদ রানা আরও বলেন, ‘সকালে ঢাকার একটি স্থান থেকে র‍্যাব অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছে। বাহিনীটি থানায় আসামিকে হস্তান্তর করার পর তাকে আদালতে তোলা হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com