শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
গাইবান্ধায় আ: লীগ নেতার বিরুদ্ধে তাঁতীলীগ নেত্রীর ধর্ষণ মামলা

গাইবান্ধায় আ: লীগ নেতার বিরুদ্ধে তাঁতীলীগ নেত্রীর ধর্ষণ মামলা

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

অনেক দেন দরবার ও নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে গাইবান্ধার পলাশবাড়ীতে আ: লীগ নেতা ও সাংবাদিক রফিকুল ইসলামের নামে উপজেলা তাঁতীলীগের মহিলা বিষয়ক সম্পাদকের ধর্ষণ মামলা দায়ের করেছেন ।

সাংবাদিক রফিকুল ইসলাম স্ত্রী’র পরিচয় দিয়ে বিয়ের লোভনীয় প্রলোভনে ধর্ষণ করে উপজেলা তাঁতীলীগের মহিলা বিষয়ক সম্পাদককে । আর এহেন অভিযোগ এনে ৩ সন্তানের জনক সাংবাদিক রফিকুল (৪৫)’র বিরুদ্ধে পলাশবাড়ীর থানায় ধর্ষন মামলা করেছেন পলাশবাড়ী উপজেলা তাঁতীলীগের নেত্রী ওই ডিভোর্সী নারী।
(মামলা নম্বর- ০৯,তারিখ ০৬/১০/২০২১ )।

ধর্ষণ মামলায় অভিযুক্ত সাংবাদিক রফিকুল ইসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের কোমরপুর হাট সংলগ্ন ভগবানপুর গ্রামের মৃত তমিজ উদ্দিন ওরফে ফেলোর মামুদের ছেলে।
উক্ত রফিকুল গতবার ৪নং বরিশাল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এবারও তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪নং বরিশাল ইউনিয়নের আনাচে কানাচে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন।

আর এমনি মুহূর্তে ওই নারীর ধর্ষণ মামলাটি দায়ের হওয়ার পর ৪নং বরিশাল ইউনিয়ন ও পলাশবাড়ী উপজেলায় সর্ব মহলে ব্যাপক আলোচনা সমালোচনা সহ টক অফ দ্য উপজেলায় পরিণত হয়েছে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com