শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সৌদি আরব সোমবার জানিয়েছে, তারা এ বছর ‘অত্যন্ত সীমিত পরিসরে’ হজ্জের আয়োজন করবে।

সৌদি আরব সোমবার জানিয়েছে, তারা এ বছর ‘অত্যন্ত সীমিত পরিসরে’ হজ্জের আয়োজন করবে।

সৌদি আরবে ইতোমধ্যে রয়েছেন কেবলমাত্র এমন হজযাত্রীরা এ বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান পালনের সুযোগ পাবেন। দেশটিতে ছড়িয়েপড়া করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে এ পদক্ষেপ নেয়া হয়। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি মাত্রায় কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়েছে। খবর এএফপি’র।সৌদি আরবের আধুনিক ইতিহাসে এই প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নেয়া হলো যাতে সৌদি আরবের বাইরের মুসলমানদের হজ্জ পালন থেকে বাদ দেয়া হয়।

গত বছর ২৫ লাখ মুসলিম হজ্জব্রত পালন করেন।পাঁচ দিনের এ ধর্মীয় অনুষ্ঠান জুলাই মাসের শেষের দিকে হওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে এমন পদক্ষেপের রাজনৈতিক ও অর্থনৈতিক বিপদের ঝুঁকি রয়েছে। বিশ্বের অনেক মুসলিম দেশ ইসলামের এই অন্যতম বিধান পালন করা থেকে এ বছর বিরত থাকার ঘোষণা দেয়ার পর এমন সিদ্ধান্ত আসলো।সৌদি আরবের হজ মন্ত্রণালয় জানায়, বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে যারা ইতোমধ্যে সৌদি আরবে রয়েছেন কেবলমাত্র তারাই এ বছর হজ্জ পালন করতে পারবেন। তবে তারা সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, ‘তারা একেবারে স্বল্প পরিসরে এ বছরের হজ আয়োজনের নিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবে থাকা বিভিন্ন দেশের নাগরিকদের অংশ গ্রহণের সুযোগ রেখে এ আয়োজন করা হচ্ছে।’‘জনস্বাস্থ্যের দিক থেকে নিরাপদভাবে হজ্জব্রত পালন নিশ্চিত করতে এবং ইসলামের বিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়।’ইসলামের বিধান অনুযায়ী সামর্থ রয়েছে এমন মুসলমানের জীবনে অন্তত: একবার অবশ্যই হজ পালন করতে হবে।

হজ্জ পালনের জন্য ধর্মীয় স্থানগুলোতে গাদাগাদি করে লাখ লাখ মানুষ একত্রিত হওয়ায় অতি ছোঁয়াচে করোনাভাইরাস আরো ছড়িয়ে পড়ার প্রধান কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।সৌদি আরবে কোভিড-১৯ ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৬১ হাজার এবং মৃতের সংখ্যা ১ হাজার ৩শ’ ছাড়িয়ে গেছে।করোনাভাইরাস ছড়িয়ে পড়া অব্যাহত থাকা সত্ত্বেও সৌদি আরবে জারি করা সান্ধ্যআইন রোববার শেষ হয়েছে এবং দেশটি সিনেমা হল ও অন্যান্য বিনোদন কেন্দ্রসহ ব্যবসা প্রতিষ্ঠানের ওপর আরোপ করা বিধিনিষেধ তুলে নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com