শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঈশ্বরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ মামলা

ঈশ্বরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ মামলা

আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সহ পাঁচজনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা হয়েছে।মামলার নাম্বার ২৯ তারিখ ৩১/০৫/২১।জানা যায়,ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উঁচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু,চেয়ারম্যানের দুই বডিগার্ড দুলাল মিয়া, মাহাবুবুল আলম ও ভিকটিমের মাকে এই মামলায় বিবাদী করা হয়েছে।ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মকবুল হোসেন বলেন,কিশোরীর বাবা মঙ্গলবার ময়মনসিংহের নারী ও শিশু আদালতে অভিযোগ দিলে বিচারক ঈশ্বরগঞ্জ থানাকে মামলা হিসেবে গণ্য করার আদেশ দেন।আইনজীবী মকবুল অভিযোগের বরাতে বলেন, ইউপি চেয়ারম্যান শফিক কিশোরীর মায়ের মৌন সম্মতিতে মিথ্যা বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। এতে কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। বিবাদীরা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য কিশোরীকে কবিরাজি ওষুধ দিয়ে গর্ভপাতের চেষ্টা করেন। এতে কিশোরী অসুস্থ হলে ৯ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় নিতে বলেন। কিন্তু তাকে ঢাকায় না নিয়ে বাড়িতে রাখা হয়। এতে কিশোরী আরও অসুস্থ হয়। ১১ মে তাকে ঢাকায় একটি হাসপাতালে নিয়ে গেলে পরদিন মৃত্যু হয়।                             আইনজীবী মকবুল বলেন, “বাদি তার আবেদনে বিবাদীদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনেছেন।”ঘটনার সঠিক বিচার দাবি করেছেন কিশোরীর বাবা।তবে অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল হক মঞ্জু। তিনি বলেন, “সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমরা যেন নৌকা প্রতীক না পাই এবং আমাদের হেয়প্রতিপন্ন করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ এমনটি ঘটিয়েছে। এর সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত নই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com