বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বইমেলায় ইরাজ ইশতিয়াকের প্রথম গল্পগ্রন্থ ” গন্তব্য নিষ্প্রয়োজন “

বইমেলায় ইরাজ ইশতিয়াকের প্রথম গল্পগ্রন্থ ” গন্তব্য নিষ্প্রয়োজন “


এম.আই এ রাফিল  :


এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে ইরাজ ইশতিয়াকের প্রথম গল্পগ্রন্থ ” গন্তব্য নিষ্প্রয়োজন “। তার রচিত প্রথম এই গল্পগ্রন্থটি প্রকাশ করছে কবি প্রকাশনী এবং প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। 
গল্পগ্রন্থটি সম্পর্কে লেখক জানান, বইটিতে মোট আটটি ছোট গল্প আছে নাগলিঙ্গম, দুরন্ত পরবাসে , অর্ধেক জানালায় অমীমাংসিত বৃষ্টির ফোঁটা, গন্তব্য নিষ্প্রয়োজন, ভায়লার প্রাচীন গণিকা , একজন বিমর্ষ যোদ্ধা ,অসীমের পাশে  নিঃসঙ্গ এবং সদরঘাটে সন্ধ্যা নেমে এলে। এটা আমার প্রথম বই।বইটিতে মূলত মানুষের মনস্তাত্ত্বিক যে সংকট সাইকোলজিক্যাল ক্রাইসিস, স্বপ্নভঙ্গের যে বেদনা সামাজিক মনস্তাত্ত্বিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে। গল্পগুলো গ্রাম ও শহরের পটভূমি, দেশের রাজনৈতিক চেতনা সহ বেশিরভাগ মনস্তাত্ত্বিক গল্প। 
 বইটির নামকরণ বিষয়ে তিনি জানান, আটটি গল্পের মধ্যে ” গন্তব্য নিষ্প্রয়োজন ” একটি গল্প। এই গল্পটা আমার পছন্দের ও ভালো লাগার। 
পাঠকের উদ্দেশ্যে লেখক বলেন, বর্তমান সময়ে বই পণ্য পরিণত হয়েছে। বিজ্ঞাপন ও হাইলাইট করা প্রতিযোগিতা হচ্ছে। ভালো সাহিত্যের পাঠক হওয়া প্রয়োজন, ভালো সাহিত্য পড়া উঠিত, ভালো লেখা ও সাহিত্যের প্রমোট করা উঠিত। 
যে বয়স থেকে মানুষ কোনো কিছু হয়ে উঠতে চায় তার আগে থেকেই তিনি চেয়েছিলেন লেখক হয়ে উঠতে। জীবনের পথ ঘুরে সে গন্তব্যে আসতে কিছুটা দেরি হলেও থাকতেই এসেছেন তিনি। নিজের জায়গা করে নিতে চান স্বপ্নের অরণ্যে শব্দশিকারি হয়ে।
ইরাজ ইশতিয়াক ১৯৮৩ সালে পটুয়াখালী জেলার,  বাউফল গ্রামে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন ঢাকা রেসিডেনিসয়াল মডেল কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে। পেশায় সরকারি কর্মকর্তা ডেপুটি কমিশনার কাস্টমস, এক্সাইড ও ভ্যাট কমিশনারেট, ঢাকা। পাশাপাশি এফএম রেডিওতে জনপ্রিয় উপস্থাপক হিসেবে কাজ করছেন প্রায় এক যুগেরও বেশি সময় ধরে। 
উল্লেখ্য, বইটি পাওয়া যাবে বইমেলায় কবি প্রকাশনীর ৩৯১,৩৯২ নং স্টলে। এছাড়াও রকমারি ডট কম ও কানামাছি ডট কম- এ অর্ডার করে দেশের যে কোনো প্রান্ত থেকে বইটি সংগ্রহ করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com