বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিপুরায় “সৌমিত্র স্মরণ”

ত্রিপুরায় “সৌমিত্র স্মরণ”

পশ্চিমবঙ্গের অন্যতম রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় শুরু হয়েছে “সৌমিত্র স্মরণ” ৷ গতকাল থেকে সেখানে চলচ্চিত্র অনুরাগীদের অন্যতম সংগঠন “সিনে ডেলভ” প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নানা ছবি দেখানো শুরু করেছে ৷ এই সংগঠনটি বিগত ৪০ বছর ধরে নিয়মিতভাবে আগরতলায় চলচ্চিত্র উৎসব করে থাকে ৷ কিন্তু এ’বছর করোনাকালে সেই উৎসবের পরিবর্তে ৩ দিনব্যাপী যে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে, তার নাম “স্মৃতিতে সৌমিত্র”৷
২৫শে ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে একটি আলোচনাসভা আয়োজিত হয় ৷ অংশ নেন ত্রিপুরা হাইকোর্টের বিচারক শুভাশিস তলাপাত্র, পশ্চিমবঙ্গের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অভিজিৎ গুহ, অধ্যাপক সুরজিৎ সেন ও প্রখ্যাত ক্যামেরাম্যান স্বপন নন্দী ৷
শুভাশিস তলাপাত্র সৌমিত্রর জীবনে রবীনদ্রনাথ ঠাকুরের ভূমিকা নিয়ে আলোচনা করেন ৷ সৌমিত্র যে সারাজীবন নাট্যাচার্য্য শিশিরকুমার ভাদুড়ীকে গুরু হিসেবে মেনে এসেছেন, তারও উল্লেখ করেন ৷ অভিজিৎ গুহ তাঁর ও সুদেষ্ণা রায়ের যৌথ পরিচালনায় নির্মিত “শ্রাবণের ধারা” ছবির একটি দৃশ্যের শ্যুটিং-অভিজ্ঞতা বিস্তারিতভাবে বর্ণনা করেন৷ ছবিটির মুখ্য চরিত্রে ছিলেন সৌমিত্রবাবু ৷ অধ্যাপক সুরজিৎ সেন সৌমিত্রের নাট্যজীবন নিয়ে নানা মূল্যবান বক্তব্য পেশ করেন৷ চিত্রগ্রাহক স্বপন নন্দী তাঁর দীর্ঘ কেরিয়ারে সৌমিত্রর সঙ্গে কাজ করার নানা অভিজ্ঞতার কথা বলেন ৷ তিনি জানান, ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে “পুলুদা” মুগ্ধ হয়ে যেতেন৷
এই অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন “সিনে ডেলভ”-এর সভাপতি দুলাল চক্রবর্তী৷ পরে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা “কবিতা সমগ্র” থেকে পাঠ করেন অনুষ্ঠানের সঞ্চালিকা কাকলি গঙ্গোপাধ্যায় ৷ শেষে প্রদর্শিত হয় সত্যজিৎ রায় পরিচালিত “অপুর সংসার”৷
আজ শনিবার দেখানো হবে সত্যজিৎ রায়ের “জয়বাবা ফেলুনাথ”, গৌতম ঘোষের “দেখা” এবং অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় পরিচালিত “শ্রাবণের ধারা” ৷ আগামীকাল অর্থাৎ শেষদিনে শ্রদ্ধার্ঘ্য হিসেবে নিবেদিত হবে সত্যজিৎ রায়ের “অভিযান” এবং তপন সিংহের “আতঙ্ক”৷ বলা বাহুল্য, প্রত্যেকটি ছবিরই মুখ্য চরিত্রে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com