শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুদি দোকানে আটকে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

মুদি দোকানে আটকে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে এক কিশোরীকে মুদি দোকানে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত জাবের হোসেন (২৫) নামে ধর্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর)দুপুরে বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, দুপুরে দর্শককে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ধর্ষণের শিকার ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্নি আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ধর্ষক জাবের উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া মিল গেইট এলাকার ফরহাদ শিকদারের ছেলে। সে এলাকায় মুদি দোকান পরিচালনা করে। অন্যদিকে ধর্ষিতা কিশোরীর বাড়ি একই এলাকায়। সে স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত। সম্প্রতি ওই কিশোরীর বাবা মারা গেছে, মা সৌদিআরবে কাজ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ীর পাশে ধর্ষকের মুদি দোকান। গত ২০ ডিসেম্বর আনুমানিক রাত ৯টার দিকে ওই শিক্ষার্থী জাবেরের মুদি দোকান পণ্য কিনতে যায়। পরে তাকে জোরপূর্বক দোকানে আটকে রেখে ধর্ষণ করে মুদি দোকানী জাবের। এক পর্যায়ে শিক্ষার্থীর ডাক চিৎকারে আশপাশের লোকজন আসলে জাবের পালিয়ে যায়। ধর্ষণের ঘটনায় ওই শিক্ষার্থীর চাচা বাদী হয়ে (২২ ডিসেম্বর) দিবাগত রাতে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে সেই মামলায় ২৩ ডিসেম্বর ভোরে খলাপাড়া এলাকা থেকে ওই ধর্ষকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলর দতন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেকুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় মামলা ও ধর্ষক জাবের হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও ধর্ষণের শিকার ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com