বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
টঙ্গীতে অপহরণের পর দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ৩

টঙ্গীতে অপহরণের পর দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ৩

গাজীপুরের টঙ্গী দত্তপাড়ার রিয়া গার্মেন্টস এলাকা থেকে গৃহবধূকে অপহরণের পর দলবেঁধে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ ডিসেম্বর) দত্তপাড়াসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সৈয়দ রায়হান হোসেন ওরফে সাদ্দাম (২৮), আব্দুর রহমান (৩২) ও জসিম (৩০)।

এর আগে ভুক্তভোগী নারী টঙ্গী পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

মামলার বিবরণে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামী দত্তপাড়ার একটি বাসায় ভাড়া থাকেন। সাংসারিক বিষয় নিয়ে গত ১০ ডিসেম্বর স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী মিলন ওই গৃহবধূকে তালাকের হুমকি দেন।

ওই গৃহবধূ বিষয়টি তার স্বামীর বন্ধু সৈয়দ রায়হান হোসেন ওরফে সাদ্দামকে অবহিত করেন। পরে রায়হান তাকে জানান, শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে এসে মীমাংশা করে দেবেন।

পরদিন দুপুর ২টার দিকে রায়হান ওই গৃহবধূকে ফোনে জানান, ঝগড়ার বিষয়টি মীমাংশা করার জন্য তিনি দত্তপাড়া রিয়া গার্মেন্টসের মোড়ে দাঁড়িয়ে আছেন। ফোন পেয়েই তিনি সেখানে যান। এ সময় তাকে একটি সিএনজিতে তুলে রাজধানীর ভাটারাস্থ নতুন বাজার রায়হানের বাসায় নিয়ে যান। সেখানে রায়হান এবং তার দুই বন্ধু আব্দুর রহমান ও জসিম তাকে পালাক্রমে ধর্ষণ করেন। এক পর্যায়ে আব্দুর রহমান তার মোবাইলে ওই নারীর নগ্ন ভিডিও ধারণ করেন।

ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তারা মোবাইলে ধারণকৃত নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেয়ার হুমকি দেন। পরে তাকে একটি সিএনজিতে উঠিয়ে টঙ্গীর দত্তপাড়ায় পাঠিয়ে দেন অভিযুক্তরা।

এ ঘটনায় গত শুক্রবার (১৮ ডিসেম্বর) ধর্ষণের শিকার ওই নারী টঙ্গী পূর্ব থানায় মামলা করলে ওই তিন জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা নগ্ন ভিডিও ধারণকৃত মোবাইলটিও উদ্ধার করা হয়।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com