বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
কাপাসিয়ায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ৭

কাপাসিয়ায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ৭

গাজীপুরের কাপাসিয়া উপজেলা এলাকায় এক গৃহবধূকে (২৩) গণধর্ষণের অভিযোগে পুলিশ ধর্ষক ও সহযোগীসহ সাত জনকে গ্রেপ্তার করেছে। 

শুক্রবার (১৮ ডিসেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীরটেক গ্রামের চক এলাকায় এ ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো- কাপাসিয়ার তরগাঁও এলাকার রোমন বেপারী (২০), একই এলাকার বোয়ালেরটেকের জোবায়ের (২১), মোস্তারীন সরদার (২১), মাহবুবুল হোসেন শাকিব (২২), মাসুম শেখ (২১), রাকিব হোসেন (২০) ও মাহফুজুল হক (২০)। 

এছাড়া প্রধান অভিযুক্ত কাপাসিয়ার চরখামের এলাকার সাখাওয়াত পলাতক রয়েছে।

ইন্সপেক্টর (তদন্ত) মো. আফজাল হোসাইন জানান, গণধর্ষণের শিকার ওই গৃহবধূর শ্বশুর বাড়ি নরসিংদীর মনোহরদীতে। তার বাবার বাড়ি গাজীপুরের নবীরটেক এলাকায়। গতকাল ১৬ ডিসেম্বর তিনি বাবার বাড়ি বেড়াতে আসেন। 

এদিকে গত ২/৩ মাস ধরে সাখাওয়াতের সঙ্গে মোবাইল ফোনে তার প্রেমের সম্পর্ক চলছে। বৃহস্পতিবার শাখাওয়াত ওই গৃহবধূকে একটি মোবাইল ফোন দেওয়ার কথা বলে ডেকে নেয়। পরে তারা কথা বলতে বলতে নবীরটেক এলাকায় যায়। 

সেখানে সাখাওয়াত ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। বাকিরা এ ঘটনা দেখে ফেলে এবং ওই গৃহবধূকে ধরে নিয়ে তাদের মধ‌্যে রোমন বেপারী, জোবায়ের ও মোস্তারীন সরদার একাধিকবার ধর্ষণ করে।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘ওই সময় সাকিব গৃহবধূকে মারধর করে মোবাইল কেড়ে নেয়। পরে অন্যরা গৃহবধূর মাকে ফোন করে জানায়- আপনার মেয়ে খারাপ কাজ করে ধরা পরেছে। সে আমাদের কাছে আটক আছে। তাকে ছাড়িয়ে নিতে ৫০ হাজার টাকা দাবি করে পার্সোনাল বিকাশ নম্বর দেয়। পরে গৃহবধূর মা কাপাসিয়া থানা গিয়ে বিষয়টি জানান। ওই বিকাশ নম্বরের সূত্র ধরে অভিযান চালিয়ে সাত জনকে গ্রেপ্তার করা হয়।’

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ইন্সপেক্টর আফজাল হোসাইন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com