বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বোয়ালমারীতে ধর্ষণ মামলার আসামী জেল হাজতে

বোয়ালমারীতে ধর্ষণ মামলার আসামী জেল হাজতে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের পঁচামাগুরা গ্রামের ধর্ষণ মামলার আসামী বাকা মোল্যার ছেলে তরিকুল বৃ্হস্পতিবার (১২ নভেম্বর) আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্নাল বিচারক শুনানী শেষে জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

জানা গেছে, তরিকুল একই গ্রামের হান্নান মোল্যার মেয়ে তিন্নিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় তিন্নির মা বাদী হয়ে বোয়ালমারী থানায় চলতি বছরের ১ মে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। থানা থেকে ৩ মাসেও অভিযোগপত্র বা চার্জশীট বিজ্ঞ আদালতে না আসায় মামলার আসামী নারী শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৯(৪) এর সুবিধা পেয়ে মিস কেসের মাধ্যমে জামিনে মু্ক্তি পান। আসামী জামিনে মুক্তি পেয়ে বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দেন। মামলা তুলে না নেওয়ায় বাদী ইতি বেগমকে ৭ নভেম্বর খুন করার উদ্দেশ্যে মারাত্মক জখম করেন।

ইতি বেগম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার স্বামী হান্নান মোল্যা বাদী হয়ে বোয়ালমারী থানায় চলতি মাসের ৭ নভেম্বর থানায় একটি অভিযোগ দেন। ভিকটিম তিন্নির মেডিকেল রিপোর্ট, চার্জসীট ও তিন্নির ২২ ধারার জবানবন্দীতে ধর্ষণের আলামত উঠে আসে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com