শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কন্যার ধর্ষণের বিচারের চেয়ে মায়ের অনশন

কন্যার ধর্ষণের বিচারের চেয়ে মায়ের অনশন

পঞ্চম শ্রেণি পড়ুয়া শিশুকন্যা ধর্ষণের শিকার হলেও মানুষের দ্বারে দ্বারে ঘুরে বিচার পাননি মা। উল্টো হুমকির মুখে মেয়েকে নিয়ে দিন পার করছিলেন তিনি। থানায় গিয়েও মামলা করতে পারেননি। অবশেষে মেয়েকে ধর্ষণের বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা চত্ত্বর এলাকায় অনশন করেছেন ওই মা। রোববার সকাল থেকে তিনি প্ল্যাকার্ড হাতে অনশন করেন।

ওই মায়ের অভিযোগ- গত মাসের ১০ তারিখ তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় চলে যান। এই সুযোগে পরদিন তার পঞ্চম শ্রেণি পড়ূয়া মেয়েকে পাশের বাড়ির রফিকুল ইসলাম ধর্ষণের চেষ্টা চালায়; কিন্তু সেদিন মেয়ের চিৎকারে ব্যর্থ হয়ে রফিক ফিরে যায়। পরদিন ১২ অক্টোবর সন্ধ্যায় মেয়েকে আবারও তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে রফিক। ওই ঘটনা কাউকে না বলার জন্য হুমকিও দেয় সে।

ওই মা আরও জানান, পরে ঢাকা থেকে তিনি বাড়িতে ফিরে এলে মেয়ের কাছে বিস্তারিত শুনে স্থানীয়দের জানান। এক পর্যায়ে থানায় গিয়ে এজাহারও দায়ের করেন; কিন্তু পুলিশ মামলা নেয়নি। ঘটনার ২৬ দিন পর মেয়ে ধর্ষণের বিচারের প্রত্যাশায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তিনি অনশনে নামেন।

শ্রীপুর থানার ওসি খোন্দকার মো. ইমাম হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে তার কাছে একজন পুলিশ কর্মকর্তা পাঠানো হয়। তিনি থানায় আসেন এবং বিকেলেই মামলাটি রেকর্ড করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com