শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

বিদেশে পাঠানোর কথা বলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জয়পুরহাটের দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। বুধবার সন্ধ্যায় তরুণীর মা র‌্যাবের কাছে অভিযোগ করলে বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার চকশ্যাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবদুল কুদ্দুস ওই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।


জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, মাসখানেক আগে ওই তরুণীকে সৌদি আরবে নিয়ে যেয়ে ভালো বেতনের চাকরির কথা বলে দোগাছি ইউনিয়ন পরিষদের সদস্য ও আদম দালাল আবদুল কুদ্দুস। পরিবারের সচ্ছলতা আনতে ওই তরুণী পাসপোর্ট করার জন্য বুধবার বিকেলে খঞ্জনপুর এলাকায় আবদুল কুদ্দুসের সঙ্গে দেখা করলে সে কৌশলে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

এ সময় তরুণীর আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আবদুল কুদ্দুস পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তরুণীর মা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com