বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
গাজীপুরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

গাজীপুরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

গাজীপুরে শিশু ধর্ষণ ও পোশাক শ্রমিক ধর্ষণ চেষ্টা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তার জাহিদ হাসান ইমন (১৮) গাজীপুর সিটি করপোরেশনের বাউপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে।

পোশাক শ্রমিক ধর্ষণ চেষ্টা মামলার গ্রেপ্তার করা হয়েছে রাসেল মিয়া (২৪) নামে আরেক যুবককে। সে ময়মনসিংহের ফুলপুর থানার কাজিয়াকান্দা এলাকার হারুন অর-রশিদের ছেলে। রাসেল গাজীপুর সিটি করপোরেশনের ভাওরাইদ এলাকায় ভাড়ায় বসবাস করে।

র‌্যাব জানায়, গত ১৬ অক্টোবর জাহিদ হাসান ইমন বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার চাচাতো ভাইকে (৫) বাড়ির পাশে নিমার্ণাধীন বিল্ডিংয়ে নিয়ে ধর্ষণ করে।

এ বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে জিএমপির সদর থানায় মামলা করেন এবং র‌্যাবের পোড়াবাড়ী কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়ে আইনগত সাহায্য কামনা করেন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ‌্যায় গোপন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ী ক্যাম্পের একটি টিম দক্ষিণ বাউপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, বুধবার (২১ অক্টোবর) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ন্যাশনাল পার্ক এলাকায় গার্মেন্টস কর্মী ভিকটিমকে (২০) ধর্ষণের চেষ্টা করে রাসেল মিয়া।

এ বিষয়ে ভিকটিম বাদি হয়ে জিএমপি’র সদর থানায় মামলা দায়ের করেন। এ ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি টিম গজারিয়ায় অভিযান চালিয়ে করে রাসেল মিয়াকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রাসেল মিয়া র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ভিকটিমকে গার্মেন্টসে চাকরির কথা বলে তার একই সিটি করপোরেশনের ভোগড়া বাসা থেকে ন্যাশনাল পার্কের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে সে পালিয়ে যায়।

তাদের বিরুদ্ধে আইনগত ব‌্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com