বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
গাজীপুরে কলেজছাত্রী গণধর্ষণ: গ্রেপ্তার ২

গাজীপুরে কলেজছাত্রী গণধর্ষণ: গ্রেপ্তার ২

গাজীপুরের শিমুলতলী এলাকায় এক কলেজছাত্রী (১৮) গণধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার দিবাগত রাতে জিএমপির সদর থানায় মামলা হয়েছে।

পুলিশ রাতেই গাজীপুরের শ্রীপুর উপজেলা এলাকা এবং ময়মনসিংহ থেকে অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন—গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাবাজার এলাকার আবুল কালামের ছেলে রানা (২৫) এবং ময়মনসিংহের গৌরীপুর থানা এলাকার আনন্দ (২২)। তারা গাজীপুর সিটি করপোরেশনের চতরবাজার এলাকায় বসবাস করতেন। তারা পেশায় গাড়িচালক বলে জানা গেছে। অপর অভিযুক্ত ধর্ষক সিটি করপোরেশনের চতরবাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নাঈম (১৯) পলাতক রয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই ছাত্রীর পরিবারের সঙ্গে জেলা শহরের শ্মশানঘাট এলাকায় বসবাস করতেন। তিনি স্থানীয় একটি কলেজে লেখাপড়া করতেন। অভিযুক্ত নাঈমও তার সঙ্গে লেখাপড়া করতেন এবং তারা ৮/৯ মাস যাবৎ পরিচিত। বৃহস্পতিবার বিকেলে নাঈম ভিকটিম ওই ছাত্রীকে মোবাইল ফোনে চতরবাজার বটতলা যেতে বলেন। ভিকটিম সেখানে গিয়ে নাঈম, আনন্দ ও রানাকে দেখতে পান। কিছুক্ষণ পরে আনন্দ ও রানা সেখান থেকে চলে যায়।

পরে নাঈম ভিকটিমকে নিয়ে একটি অটোরিকশা করে শিমুলতলী এলাকায় যান। এসময় আনন্দ ভিকটিমের মোবাইলে ফোন দেয়। তখন ভিকটিম ফোনটি নাঈমকে দিলে নাইম ফোনে কথা বলে। পরে নাঈম ভয়ের কিছু নেই আশ্বস্ত করে ভিকটিমকে সেখান থেকে ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান। এ সময় ঘরে ঢুকতে না চাইলে নাইম তাকে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে যান। ভিকটিম ঘরে গিয়ে আনন্দ ও রানাকে দেখতে পান। এ সময় জোরপূর্বক এবং ভয়ভীতি দেখিয়ে ওই তিনজন ভিকটিমকে ধর্ষণ করে। পরে নাইম ভিকটিমকে অটোস্ট্যান্ডে নিয়ে আটোযোগে বাড়ি চলে যেতে বলেন।

ভিকটিম রাস্তার পাশে বসে কান্নাকাটি করতে থাকলে আশপাশের লোকজন বিষয়টি জেনে গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলরকে জানান। পরে কাউন্সিলর থানায় খবর দিলে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে জিএমপির সদর থানায় মামলা করেছেন।

এসআই ফিরোজ আরও জানান, অভিযান চালিয়ে গাজীপুরর শ্রীপুর উপজেলা এবং ময়মনসিংহ থেকে অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। নাঈমকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com