মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
মেয়ের সাথে ঘুমানোর কথা বলে শিশুকে ধর্ষণের চেষ্টা

মেয়ের সাথে ঘুমানোর কথা বলে শিশুকে ধর্ষণের চেষ্টা

নিজের স্ত্রী বাড়ীতে না থানায় তার ৭ বছরের শিশুকন্যার সাথে ঘুমানোর কথা বলে নিয়ে আসা হয় প্রতিবেশীর ৭ বছরের আরেক শিশুকন্যাকে। তারপর গভীর রাতে উঠে প্রতিবেশী ওই শিশুর বিভিন্ন স্পর্শকাতর স্থানে দেওয়া হয় হাত। শেষে করা হয় ধর্ষণের চেষ্টা। কিন্তু শিশুটির চিৎকারে জেগে যায় তার মেয়ে, রক্ষা পায় শিশুটি। পরে ওই শিশুটির জবানবন্দিতে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে।

ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা ধর্ষণ চেষ্টার মামলায় (নং ৮) রোববার (১১ অক্টোবর) দুপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলমগীর হোসেন (২৯) নামের অপরাধীকে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

আলমগীর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আফতাব আলীর ছেলে। সে কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া গ্রামে একটি ভাড়া বাড়িতে থেকে স্থানীয় সেভেন রিংস সিমেন্ট কারখানার ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করতো। আর ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

ভুক্তভোগী শিশুর পরিবারের বরাত দিয়ে কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া জানান, দেওপাড়া এলাকায় ভুক্তভোগী শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকত। অভিযুক্ত আলমগীর শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে নিজের স্ত্রী বাড়িতে না থাকায় তার ৭ বছরের শিশুকন্যার সাথে ঘুমানোর কথা বলে প্রতিবেশী শিশুকে নিয়ে যায়। পরবর্তীতে গভীর রাতে উঠে প্রতিবেশী ওই শিশুর স্পর্শকাতর স্থানে হাত দেয় ওই লম্পট।

পরে করা হয় ধর্ষণের চেষ্টা। কিন্তু শিশুটির চিৎকারে জেগে উঠে তার মেয়ে। রক্ষা পায় প্রতিবেশীর শিশুটি। পরে এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে শিশুটিকে ঘরে পাঠিয়ে দেওয়া হয়। বলা হয় সে ভয় পেয়ে ঘরে কান্নাকাটি করছে। এরপর শনিবার (১০ অক্টোবর) সকালে ভুক্তভোগী শিশু তার বাবা-মায়ের কাছে ঘটনার বিষয়ে খুলে বলে। পরে স্থানীয়রা ওই হীনকামনা চরিতার্থ হাসিল করতে যাওয়া ওই লম্পটকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে শনিবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে আলমগীরকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের পর দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com