মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

গাজীপুরে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশন বাসন থানার মোগরখাল এলাকা থেকে শাবানা বেগম (৩০) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শাবানা বেগম রংপুরের পীরগঞ্জ থানার চেকনাপাড়া এলাকার মোকাব্বিরুল ইসলামের স্ত্রী।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের মোগরখাল এলাকার স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন শাবানা বেগম। সেখান থেকে তিনি গার্মেন্টসে চাকরি করতেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে অন্য ভাড়াটিয়ারা তাকে ডাকাডাকি করে। এ সময় তার কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের ভেতর উঁকি দিয়ে শাবানা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পায় তারা।

পরে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গিয়ে শাবানা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com