মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হরিরামপু আইসিটি মামলা থেকে জামিন পেলেন যুবলীগ নেতা মোল্লা ফরিদ

হরিরামপু আইসিটি মামলা থেকে জামিন পেলেন যুবলীগ নেতা মোল্লা ফরিদ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরিদ মোল্লা ডিজিটাল আইনের মামলা থেকে জামিন পেলেন। ৫ অক্টোবর সোমবার মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর ৪নং আদালত থেকে এ জামিন আদেশ দেয়া হয়।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শুরুর দিকে “উপজেলা প্রশাসনের অনিয়ম, দু্র্নীতি ও স্বেচ্ছাচারী আচরণে স্থানীয় সরকারের উন্নয়ন ব্যাহত ও মৎস্য কর্মকর্তার দুর্নীতি’ শিরোনামে লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের কম্পিউটার অপারেটর গোবিন্দ লাল মন্ডল বাদী হয়ে গত ৮ ফেব্রুয়ারি হরিরামপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯/১ ধারায় মোঃ ফরিদ মোল্লাকে আসামী করে মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য ফরেনসিক ল্যাবরেটরি, (ঢাকা) বাংলাদেশ পুলিশ, সিআইডি’র ওপর হস্তান্তর করা হয়। দীর্ঘ দিন তদম্ত শেষে গত ১০ আগষ্ট বাংলাদেশ পুলিশ, সিআইডির আইটি ফরেনসিক শাখার পুলিশ পরিদর্শক জিএম কোরেয়েশীর স্বাক্ষরিত তদম্ত প্রতিবেদনটি গত ২০ আগষ্ট হরিরামপুর থানায় আসে।

রিপোর্টে উল্লেখ করা হয়, ফরিদ মোল্লার ফেসবুক আইডি থেকে ”উপজেলা প্রশাসনের অনিয়ম, দু্র্নীতি ও স্বেচ্ছাচারী আচরণে স্থানীয় সরকারের উন্নয়ন ব্যাহত ও মৎস্য কর্মকর্তার দুর্নীতি” শিরোনামের লেখাটি পাওয়া যায়নি।

দীর্ঘ দিনের তদন্ত শেষ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লা এই জামিন পান। এ ব্যাপারে হরিরামপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুঈদ চৌধুরী মুঠোফোনে জানান, “বিষয়টি এখনও আমি জানিনা। কারণ আমার হাতে এখন পর্যন্ত আদাতের কোনো কাগজ এসে পৌঁছায়নি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com