মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ছাত্র পিটিয়ে শিক্ষক কারাগারে, মাদ্রাসাসুপার দিলো জরিমানা

ছাত্র পিটিয়ে শিক্ষক কারাগারে, মাদ্রাসাসুপার দিলো জরিমানা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল বাজার এলাকায় বাইতুন নূর মাদ্রাসার এক ছাত্রকে বেধড়ক পেটানোর অভিযোগে এক শিক্ষককে এক মাসের কারাদণ্ড এবং মাদ্রাসার তত্ত্বাবধায়ককে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা ওই আদালতটি পরিচালনা করেছেন।

ইউএনও মোসা. ইসমত আরা বলেন, রোববার সকালে মাদ্রাসার হোস্টেলে থাকা শিহাব (৭) নামের এক ছাত্র বাড়ি যাওয়ার জন্য হোস্টেল তত্বাবধায়কের কাছে ছুটি চায়। কিন্তু ছুটি না দিলে মন খারাপ করে শিহাব দুপুরে নিজের রুমে না থেকে বারান্দার গিয়ে শুয়ে থাকে। এ খবর পেয়ে মাদ্রাসা শিক্ষক মোমিনুল ইসলাম (২৭) গিয়ে তাকে বেধড়ক মারধর করেন। এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর মাদ্রাসায় গিয়ে এবং তদন্ত করে ঘটনার সত্যতা মিলে।

পরে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত শিক্ষক মোমিনুলকে এক মাসের কারাদণ্ড এবং মাদ্রাসার তত্ত্বাবধায়ককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ইউএনও।

সরেজমিনে দেখা গেছে, মাদ্রাসা বন্ধ থাকলেও হোস্টেলে কয়েকজন ছাত্র অবস্থান করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com