মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মানিকগঞ্জ সাটুরিয়ায় যুবলীগের সাধারণ সম্পাদক খালেককে স্হায়ী বহিস্কার

মানিকগঞ্জ সাটুরিয়ায় যুবলীগের সাধারণ সম্পাদক খালেককে স্হায়ী বহিস্কার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক কে বহিস্কার করা হয়েছে। শনিবার সন্ধায় মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

সাটুরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাটুরিয়া থানায় মামলা নং- ২৫, ২৮-০৪-২০১৯, সিআর মামলা নং ১০(সাটু) ২০১৯। আপনার বিরুদ্ধে অপহরনের চেষ্টা চাদাবাজী, টেন্ডারবাজিসহ অসংখ্য নারী কেলেংকারী এবং হিন্দু সম্প্রদায়ের উপরে দখলদারিত্ব, অত্যাচার ও নির্যাতনের অভিযোগে আপনাকে ৩০-০৪-২০১৯ তারিখে মানিকগঞ্জ জেলা যুবলীগ আপনাকে বহিস্কার করে। বর্তমানে আপনি অন্যায়ভাবে সংগঠনের শৃঙ্গখলা ভেঙ্গে যুবলীগের পরিচয় দিয়ে যাচ্ছেন যা সংগঠনের গঠনতন্ত্র বর্হিভূত। আপনাকে যুবলীগের সকল কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং বহিস্কার করা হয়েছে।

এ ব্যাপারে সাটুরিয়া যুবলীগের সভাপতি মো.রেজাউল করিম রেজা বলেন, শনিবার সন্ধ্যায় জানতে পারলাম সাধারণ সম্পাদককে বহিস্কার করা হয়েছে। সংগঠনের সিদ্ধান্তের বিষয়টি মেনেই নিয়েই সংগঠন চালিয়ে যাব। তবে আশা করি বিষয়টি জেলা আহবায়ক কমিটি পূর্ণ বিবেচনা করবে।

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন, সাটুরিয়া থানা যুবলীগের সাধারণ সম্পাদককে আমাদের আগের কমিটি এর আগেই বহিস্কার করেছিল। কিন্তু এর পরও তিনি সংগঠনের গঠনতন্ত্র বর্হিভূত কাজ করে আসছিল বিধায়, কেন্দ্রীয় কমিটির পরামর্শেই শনিবার আমাদের আহবায়ক কমিটিও তাকে দলীয় সকল কর্মকান্ড থেকে বিরত থাকতে এবং পুনরায় বহিস্কার করা হল।

এ ব্যাপারে সাটুরিয়া যুবলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, আমাকে বর্তমান জেলা আহবায়ক কমিটির ঘোষনার আগেই আগের কমিটি সাময়িক বহিস্কার করা হয়েছিল। আবার তা প্রত্যাহার করেও নিয়েছিল। জেলা আহবাক কমিটির প্রতি আশি শ্রদ্বাশীল। আশা করছি এ বহিস্কারও আগামী কয়েক দিনের মধ্যে পুনরায় প্রত্যাহার করে নিবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com