মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রায়ের কপি নিয়ে মিন্নির বাবা ঢাকার পথে

রায়ের কপি নিয়ে মিন্নির বাবা ঢাকার পথে

রিফাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি নিয়ে ঢাকা উদ্দেশে রওনা দিয়েছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। রায়ের কপি নিয়ে মিন্নির মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতেই তিনি ঢাকায় আসছেন।শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত থেকে পূর্ণাঙ্গ রায়ের সার্টিফায়েড কপি হাতে পেয়েছেন মিন্নির বাবা। তবে মিন্নির বাবার মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

রায়ের কপি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম। রায়ের কপি নিয়ে মিন্নির বাবা রাতেই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (০৪ অক্টোবর) উচ্চ আদালতে আপিলের জন্য আবেদন করবেন।

২০১৯ সালের ২৬ জুন রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে করা হয়। পরে ওই ঘটনায় রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফের দায়ের করা মামলায় প্রধান সাক্ষী মিন্নিকে আসামি করা হলে মামলা নতুন দিকে মোড় নেয়। গত বুধবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের দেয়া রায়ে মিন্নি, রিফাত ফরাজী, আল কইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, মো. রেজোয়ানুল আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় ও মো. হাসানকে মৃত্যুদণ্ড ও প্রত্যেক আসামিকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেয়া হয়।

প্রাপ্তবয়স্ক বাকি চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। ওই রায় দেয়ার চার কার্যদিবসের মধ্যে দণ্ডিত আসামিদের উচ্চ আদালতে আপিল করার জন্য রায়ে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com