মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত: নদী ভাঙন অব্যাহত

সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত: নদী ভাঙন অব্যাহত

সিরাজগঞ্জে যমুনার পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ শুক্রবার (২ অক্টোবর ) সকাল ৬টায় পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জ উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম জানান, যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে ১২ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে বৃদ্ধি পেয়েছে ৯ সেন্টিমিটার।

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি সমতল

সিরাজগঞ্জ পয়েন্টঃ

বিপদ সীমা : ১৩.৩৫ মিটার।
পানি সমতল : ১৩.৪১ মিটার , বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কাজিপুর পয়েন্টঃ
বিপদ সীমা : ১৫.২৫ মিটার।
পানি সমতল : ১৫.৪১ মিটার , বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরো জানান, সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে এবং কাজিপুরে বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সিরাজগঞ্জে যমুনার পানির যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলেও তিনি জানিয়েছেন।

এদিকে পানি বৃদ্ধির কারণে জেলার কাজীপুর, শাহজাদপুর ও চৌহালী উপজেলায় নদীভাঙন শুরু হয়েছে।

ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ বহু স্থাপনা। ভাঙনের তীব্রতায় মুহূর্তের মধ্যে নদীতে ধসে পড়ছে বসতবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। এলাকাবাসীর মধ্যে নদীভাঙন আতঙ্ক বিরাজ করায় অনেকে বসতবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ভাঙন রোধে দ্রুত কাজ করা না হলে এনায়েতপুরের অস্তিত্ব নদীতে বিলীন হবে বলে এলাকাবাসী মনে করছেন##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com