মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
এমসি কলেজের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি হানিফের আহবান

এমসি কলেজের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি হানিফের আহবান

সিলেটের এমসি কলেজের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, ‘আমরা জাতিকে আশ্বস্থ করতে চাই, বিএনপি আশ্রয় প্রশ্রয় ও উৎসাহ দিয়েছে বলে আমরা দিচ্ছি না। আমরা অপরাধিকে অপরাধি হিসেবে দেখছি। সে যেই দলেরই হোক না কেন। অপরাধি অপরাধিই। অপরাধি কে অপরাধি হিসেবে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’

হানিফ আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে, ‘আইইবি’র উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে এ কথা বলেন।
নারী নির্যাতন নিয়ে বিএনপির বক্তব্যের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, সিলেটের এমসি কলেজের খুবই দু:খ ও লজ্জা জনক। আমাদের এক বোনের উপর পাশবিক নির্যাতন করেছে। তারা যে দলেরই হোক না কেন, এই ঘটনা চরম নিন্দনীয়।

তিনি বলেন, ‘আমার যদি সুযোগ থাকতো আমি এটাই বলতাম এদেরকে বিচারের কাঠগড়ায় নয়, এরদেরকে সরাসরি ক্রসফায়ার দিয়ে দিতে। যদিও আমরা ক্রসফায়ারের বিরুদ্ধে, নির্বিচারের হত্যার বিরুদ্ধে। তার পরেও আমি বলি এরা পশু, এরা কোন মানুষের কাতারে পড়ে না। যারা এই ধরণের পাশবিক নির্যািতন করে এদেরকে সঙ্গে পশুর সঙ্গে তুলনা করা ছাড়া উপায় নাই। এই পশুগুলোকে অহেতুক বিচারের কাঠগড়ায় দাঁড় না করিয়ে ধরে সরাসরি ক্রসফায়ার দেয়া দরকার।’

‘সারা দেশে এখন দু:সময়, দেশে এখন দুর্নীতি এবং নারী নির্যািতনের মহামারী চলছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দুর্নীতি বাংলাদেশে একেবারে বন্ধ হয়ে গেছে এ কথা আমি বলবো না। দুর্নীতিতো আপনারা হাওয়া ভবন খুলে শুরু করেছিলেন।রাষ্ট্রীয় ভাবে আপনারা দুর্নীতির দোকান খুলে, অফিস খুলে বসেছিলেন। তারেক রহমানকে কমিশন না দিয়ে সারা বাংলাদেশে কোন কাজ হতো না। আপনারা দুর্নীতিকে সমাজের এবং প্রশাসনের রন্ধে রন্ধে ডুকিয়ে দিয়েছিলেন।


তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির শিকড় একে একে উপড়ে ফেলেছেন। আপনারা দুর্নীতির আশ্রয় প্রশ্রয় দিয়েছেন বলে সে সময় বেশি চোখে পড়েনি। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছি বলে আপনারা এখন কথা বলছেন। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানোতে আপনারা বিরোধীতা করতেছেন, তার মানে আপনারা দুর্নীতিকে সমর্থন করছেন। দুর্নীতির পক্ষে দুর্নীতিবাজদের পক্ষে আপনাদের অবস্থান বলেই জনগন ধরে নেবে।


সভায় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারি লিডারশীপের কারণে আমার আজ এই মহামারি দূর্যোগের মধ্যেও অনেক উন্নত দেশের চেয়ে অর্থনীতির দিক দিয়ে অনেক সূচক এগিয়ে রয়েছি।
আইইবি’র সভাপতি প্রকৌশলী মো. নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নূরুজ্জামান,

প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন (শীবলু) এবং সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রনক আহসানও বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com