মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে চিতাবাঘ আকৃতির ৪ টি ছানা উদ্ধার, জঙ্গলে অবমুক্ত

রাজাপুরে চিতাবাঘ আকৃতির ৪ টি ছানা উদ্ধার, জঙ্গলে অবমুক্ত

ঝালকাঠির রাজাপুরে চিতা বাঘের আকৃতির ৪টি ছানা উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা। গতকাল দুপুরে উপজেলার নৈকাঠি বাসস্টান্ড এলাকায় বস্তায় করে নিয়ে যাওয়ার সময় মামুন নামে এক ব্যক্তির কাছ হতে এ বাচ্চা গুলো উদ্ধার করা হয়। উদ্ধারে সহযোগীতাকারী স্থানীয় আনোয়ার হোসেন মিলন জানান, চিতা বাঘের বাচ্চার মত দেখতে এ বাচ্চাগুলো বিক্রির জন্য বস্তায় ভরে দূরে কোথাও বাচ্চা গুলো বাস যোগে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই ব্যক্তি।

বিষয়টি উপজেলা বন বিভাগকে অবহিত করলে তারা এসে ছানাগুলো উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করেন। উপজেলা বন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে শের-ই বাংলার জন্মভুমি সাতুরিয়া মিয়া বাড়ীর গহীন জংগলে ছানাগুলো অবমুক্ত করা হয়। বাচ্চুগুলো দেখে বন বিড়ালের বাচ্চা হবে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, সাতুরিয়া মিয়া বাড়ীর গহীন জংগল থেকে ছানাগুলো ধরা হয়েছিলো, পুনরায় যেখান থেকে এনেছিল সেখানেই অবমুক্ত করা হয়েছে। ওই ব্যক্তির কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে, যাতে যেন মা বন বিড়ালটিকে খুব সহজেই বাচ্চাগুলো খুঁজে পায়। বন্যপ্রাণী সংরক্ষণে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com