মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুন্দরবনের চাড়াখালী খালে বিষ দিয়ে মাছ শিকার কালে ৩ জেলে আটক

সুন্দরবনের চাড়াখালী খালে বিষ দিয়ে মাছ শিকার কালে ৩ জেলে আটক


পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল অফিস এলাকার মাছ আহরণ নিষিদ্ধ চাড়াখালী খালে বিষ দিয়ে মাছ শিকার কালে তিন জেলেকে সোমবার সকালে আটক করেছে বনরক্ষীরা।
এসময়ে বিষ দিয়ে আহরিত ১২ কেজি মাছ, এক বোতল বিষ,একটি হাত করাত, দুটি দা ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়েছে।

আটক জেলেরা হলেন,খুলনার দাকোপ উপজেলার পূর্ব ঢাংমারী গ্রামের নূর মোহাম্মদ ঢালির ছেলে বেল্লাল ঢালি (৪০),একই উপজেলার উত্তর কালাবগী গ্রামের বাবর ঢালীর দুই ছেলে মনিরুল ঢালি (৪২) ও মাসুম ঢালি (৩৫)।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান,সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল অফিসের বনরক্ষীরা সোমবার সকালে নিয়মিত টহল দেয়ার সময় মাছ আহরণ নিষিদ্ধ চাড়াখালী খালে একটি ডিঙ্গি নৌকা দেখতে পেয়ে নৌকাটিতে তল্লাশি চালায়।

এসময়ে বিষ দিয়ে আহরিত ১২ কেজি মাছ,এক বোতল বিষ,একটি হাত করাত, দুটি দা ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়।আটক করা তিন জেলেকে। আটক জেলেদের নামে বন আইনে মামলা দায়ের করে বিকালে খুলনা জেলা আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com