মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারি বর্ষণে তলিয়ে গেছে পঞ্চগড়ের নিম্নাঞ্চল

ভারি বর্ষণে তলিয়ে গেছে পঞ্চগড়ের নিম্নাঞ্চল

কয়েকদিনের টানা ভারি বর্ষণে তলিয়ে গেছে পঞ্চগড়ের নিম্নাঞ্চল। অন্যদিকে শেরপুরে প্লাবিত হয়ে পড়েছে বেশকিছু নিম্নাঞ্চল। আবার বন্যা কবলিত হয়েছে কুড়িগ্রাম জেলা। ভারি বর্ষণে আবারো বাড়ছে বিভিন্ন নদনদীর পানি।পঞ্চগড়ে ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে পৌর এলাকার বেশির ভাগ এলাকা।

ইসলামবাগ, কায়েতপাড়া, রামেরডাঙ্গা, রাজনগর, কামাতপাড়া, কায়েতপাড়া, খালপাড়া, নীমনগরসহ বিভিন্ন নিচু এলাকায় এখন হাঁটু পানি।শেরপুরে পঞ্চম দফা পাহাড়ি ঢলে মহারশি, চেল্লাখালী ও ভোগাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়ে পড়েছে জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতির নিম্নাঞ্চল। ফলে বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ।

অন্যদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা তীরের নিচু এলাকার ঘরবাড়ি থেকে এখনো নামেনি বন্যার পানি। ফলে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। পানির নিচে তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে আমন ও অন্যান্য ফসল।জেলার উলিপুর, কুড়িগ্রাম সদর, রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলায় নদনদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ঘরবাড়ি হারিয়ে মানবেতর দিন পার করছেন এসব এলাকার মানুষ।

এদিকে, লালমনিরহাটে তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। পরিদর্শন শেষে তিনি জানান, ভাঙন প্রতিরোধে ১১৩ কিলোমিটার নদী খননের উদ্যোগ নিয়েছে সরকার।

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘একশো তের কিলোমিটার নদী আমরা ড্রেজিং করবো। নদী আর ভাঙ্গবে না। কিন্তু আপনারা সেই পর্যন্ত যদি অপেক্ষা না করেন, তবে আমাদের তো কিছু করার থাকবে না।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com